দুর্নীতিবাজরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ চুরি করছে -আদালত
যারা দুর্নীতিবাজ, মানিলন্ডারিং করে তারা শুধু আমাদের সম্পদ চুরি করছে না, আমাদের সন্তানদের ভবিষ্যৎ চুরি করছে। তারা আমাদের স্বপ্ন চুরি করছে বলে মন্তব্য করেছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার বিশেষ জজ-৮ এর বিচারক বদরুল আলম ভূঞা গে-ারিয়া থানার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে অর্থপাচার মামলায় সাত বছর করে কারাদ- দিয়েছেন। অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছে। রায়ের পর্যবেক্ষণে এ মন্তব্য করেছে আদালত।
পর্যবেক্ষণে আদালত বলে, আমাদের প্রত্যেকের উচিত তাদের আইনের আওতায় আনতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা। এটা সত্য এ দেশের মানুষ দুর্নীতিবাজদের ঘৃণা করে। তবে আমাদের উচিত তাদের সামাজিকভাবে বয়কট করা।
এদিকে, কারাদ-ের পাশাপাশি এনু ও রুপনকে ৫২ কোটি ৮৮ হাজার ৭৮৮ টাকা অর্থদ-, অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।