দুর্নীতিতে নিমজ্জিত হবো না -গণপূর্তমন্ত্রী
, ১৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯১ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দুর্নীতিতে নিমজ্জিত না হওয়ার প্রত্যয় জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, অন্যদেরও অবগাহন করতে দেবো না। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আস্থা রেখে একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি যদি কোনো অপরাধমূলক কাজ করি, সেটা অবশ্যই আপনারা হিসাবে নেবেন।
মন্ত্রী বলেন, আমি যদি অপরাধমূলক কাজ করি, নিশ্চয়ই আমাকে ছেড়ে দেয়ার কথা না। আমার পেরিফেরিতে যদি অন্য কেউ অপরাধমূলক কাজ করে, আপনারা যদি তুলে ধরেন, আমার জন্য সুবিধা হবে। আমি সেটা সংশোধনের চেষ্টা করবো।
আপনার মন্ত্রণালয় নিয়ে আপনার পরিকল্পনা কী- এ বিষয়ে নতুন মন্ত্রী বলেন, আমার পরিকল্পনা খুব সিম্পল। আমি দক্ষতা, যোগ্যতা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, জিরো টলারেন্স। আমরাও বলছি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো টলারেন্স নাই, দেখেন আপনি। কিছুদিন দেখেন, আমার নজরে আসুক দুর্নীতি। সচিব আমার পাশে আছেন, আমরা কেউই দুর্নীতিতে নিমজ্জিত হবো না, অন্যদেরও অবগাহন করতে দেবো না, নিশ্চিত থাকেন।
আপনি আপনার মন্ত্রণালয়ের কোন কোন জায়গায় আলো ফেলতে চান- এ বিষয়ে তিনি বলেন, যেখানে হাত দেয়া দরকার, সব জায়গায় আমি হাত দেয়ার চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী।
একটি নিউজ এসেছে ‘প্লট-ফ্ল্যাট ভাগাভাগিতে সচিব ও চেয়ারম্যান’। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, মাত্র তো খবর হয়েছে। খবরটা আমি পড়ে, অনুসন্ধান করে দেখি, এর সত্যতা আছে কি না। সত্যতা থাকলে এর যাতে প্রতিকার হয়, সেটার চেষ্টা করবো।
‘রাজউকে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেই বিষয়ে আমরা নজর দেবো। সেই বিষয়ে আপনি নিশ্চিত থাকেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তেলের জন্য ৪ ঘণ্টা লাইনে, বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছদ্মনামে কুরিয়ারে চাকরি নিয়ে গ্রাহকের টাকা আত্মসাত
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের দাম বাড়ায় মালিকরা খুশি কেন!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ -রিজভী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না -শিক্ষামন্ত্রী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেপজা অর্থনৈতিক অঞ্চলে হাইড্রোপনিক্স টেন্ট: ৩,০০০ কর্মসংস্থানের আশা
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)