জ্বালানি তেলের দাম বাড়ায় মালিকরা খুশি কেন!
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বেজায় খুশি হয়েছেন পেট্রোলপাম্প মালিকরা। সেই খুশিতে সরকারকে ধন্যবাদ আর কৃতজ্ঞতাও জানিয়েছেন তেল ব্যবসায়ীরা। কিন্তু তেল ব্যবসায়ীরা এত খুশি কেন- এমনটি নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে।
এর আগে তেলের দাম বৃদ্ধির পর এভাবে ধন্যবাদ দেওয়ার মতো ঘটনা আর ঘটেনি। কেউ কেউতো রসিকতা করে বলছেন, পেট্রোলপাম্প মালিকরা কেবল সরকারের পক্ষে মিছিল করতে বাকি রেখেছেন।
মূল কারণটি হচ্ছে তেল বিক্রিতে লিটার প্রতি একটি কমিশন পেয়ে থাকেন পেট্রোলপাম্প মালিকরা। তেলের দাম বৃদ্ধির সঙ্গে সেই কমিশনের পরিমাণও বেড়ে যায়। যেহেতু তেলের দাম বেড়েছে তাই কমিশনও বাড়বে, বাড়বে স্থায়ী আয়। ফলে খুশি না হয়ে আর উপায় আছে।
সম্প্রতি তেলের দাম বৃদ্ধির প্রজ্ঞাপনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিলার এবং এজেন্টরা সরাসরি লিটার প্রতি ডিজেল বিক্রিতে ৩ দশমিক ১৬ টাকা, কেরোসিনে ২ দশমিক ৫৩ টাকা, অকটেনে ৫ দশমিক ৭১ টাকা এবং পেট্রোলে ৫ দশমিক ৫৭ টাকা করে কমিশন পাবেন।
তবে জনগণের ভোগান্তি হলেও কমিশন বৃদ্ধির এই খুশি প্রকাশ করায় সরকারকে ধন্যবাদ দিয়ে বিপাকে আছেন তেল ব্যবসায়ীরা। হঠাৎ এই খুশির কারণ কী- জানতে চাইলে কেউ সংবাদমাধ্যমে প্রকাশ্যে বক্তব্য দিতে চাইছেন না। এই প্রতিবেদক কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যান।
একজন পাম্প-মালিক অবশ্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, কমিশনেরতো একটা বিষয় আছেই। দাম বাড়লে কমিশন বাড়ে। এতে তাদের কিছুটা স্বস্তিও হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তেলের জন্য ৪ ঘণ্টা লাইনে, বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছদ্মনামে কুরিয়ারে চাকরি নিয়ে গ্রাহকের টাকা আত্মসাত
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ -রিজভী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না -শিক্ষামন্ত্রী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি -স্বরাষ্ট্রমন্ত্রী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেপজা অর্থনৈতিক অঞ্চলে হাইড্রোপনিক্স টেন্ট: ৩,০০০ কর্মসংস্থানের আশা
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসেছে আরও এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি তেল
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)