২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
সউদী আরবে অবস্থানরত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের বিষয়ে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সাপেক্ষে এ পর্যন্ত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সউদী আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে সউদী বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সউদী আরবে বর্তমানে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। তাদের বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন সউদী রাষ্ট্রদূত। এর জবাবে মন্ত্রী জানান, এই প্রক্রিয়া দ্রুত শেষ করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম সউদী আরবে পাঠানো হয়েছে। তবে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের প্রয়োজনীয় নথিপত্র রয়েছে বা যারা শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুত পাসপোর্ট দিতে হবে। এ ক্ষেত্রে সউদী আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মন্ত্রী বলেন, সউদী আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুপ্রতীম দেশ। জনশক্তি রপ্তানি ছাড়াও বাংলাদেশের জ্বালানি ও পর্যটন খাতে সউদী আরবের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এসব খাতে সহযোগিতা বাড়াতে তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সউদী আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি দেশটি সফর করতে পারেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটে দেশের শ্রমিকদের জন্য কোনো থোক বরাদ্দ রাখা হয়নি -সাইফুল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে -বিএসআরইএনি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)