বেপজা অর্থনৈতিক অঞ্চলে হাইড্রোপনিক্স টেন্ট: ৩,০০০ কর্মসংস্থানের আশা
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে গ্রিনহাউস হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদন। হংকং-চীনভিত্তিক গ্রিন পিউর হাউজওয়্যার (বিডি) কোম্পানি লিমিটেডের ৩০.৪৭ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে গড়ে উঠছে এই উৎপাদন কেন্দ্র।
মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে প্রকল্পটি অনুমোদন পায়। মার্চে বেপজার সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর প্রতিষ্ঠানটিকে প্রায় ২২ হাজার বর্গমিটার আয়তনের ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে কারখানা নির্মাণকাজের উদ্বোধন হয়েছে এবং আগামী বছরের মার্চ নাগাদ উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
মাটিবিহীন কৃষি প্রযুক্তি বা হাইড্রোপনিক্স বিশ^জুড়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এই প্রযুক্তির জন্য ব্যবহৃত বিশেষায়িত গ্রিনহাউস টেন্ট নিয়ন্ত্রিত পরিবেশে উচ্চমূল্যের ফসল উৎপাদনে সহায়ক। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের পণ্য শিল্পায়িতভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কারখানাটিতে শুধু হাইড্রোপনিক্স টেন্ট নয়, ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টন এবং পিই প্যাকেজিং ফিল্মও উৎপাদন করা হবে। অর্থাৎ এটি একটি মাল্টি-প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে উঠবে। বছরে প্রায় চার থেকে পাঁচ লাখ পিস টেন্ট ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে- যা রপ্তানি করা হবে।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কর্মসংস্থান। কারখানাটি চালু হলে প্রায় ৩ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের আশপাশের মানুষের জন্য এটি বড় ধরনের অর্থনৈতিক গতি সঞ্চার করবে। স্থানীয় অর্থনীতিতে এর বহুমাত্রিক প্রভাব পড়বে-পরিবহন, আবাসন, ছোট ব্যবসা ও সেবাখাতেও বাড়বে কার্যক্রম।
মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক এনামুল হক বলেন, এই প্রকল্পটি তাদের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ। লক্ষ্য হচ্ছে বিনিয়োগ আকর্ষণ, পণ্য বহুমুখীকরণ এবং উচ্চ প্রযুক্তিনির্ভর শিল্প গড়ে তোলা। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের অবকাঠামো সুবিধা প্রদানের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করছে সংস্থাটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির আভাস, বন্যার শঙ্কা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্ত্রীকে আনতে গিয়ে শ^শুরবাড়ির লোকদের নির্যাতন, যুবকের মৃত্যু
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘রাজনৈতিক বিদ্বেষে’ দেড়যুগেও চাকা ঘোরেনি খাওয়ার স্যালাইন কারখানার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানির রেশনিং তুলে নেয়া হয়েছে
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল রিচার্জে বিপুল কর কেটে নেয়া অযৌক্তিক -উপদেষ্টা
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে -মন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিক্ষার্থীরা ইউনিফর্ম পরেও শিক্ষক-মন্ত্রীদের নিয়ে বাজে উক্তি করে -শিক্ষামন্ত্রী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে -রিজভী
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)