ইরানি হামলায় তেল আবিবে হাজারের বেশি বাড়ি বসবাসের অযোগ্য
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের কারণে সন্ত্রাসী ইসরায়েলের তেল আবিব শহরে এক হাজারের বেশি বাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছে শহরটির মেয়র।
ইসরায়েলি চ্যানেল ১২ এর বরাতে মেয়র বলে, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেল আবিবের এক হাজারের বেশি অ্যাপার্টমেন্ট এখন আর বসবাসের উপযোগী নেই। খবর আনাদোলুর।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান ও সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় তেহরান পাল্টা হামলা হিসেবে সন্ত্রাসী ইসরায়েলের বিভিন্ন বড় শহরে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর ফলে তেল আবিব, রামাত গান ও বেনেই ব্রাকসহ বিভিন্ন এলাকায় ভবন, যানবাহন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মানুষ হতাহত হয়।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের সময় প্রতিরোধ ব্যবস্থার কারণে আকাশে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও বিভিন্ন আবাসিক এলাকায় পড়ে অতিরিক্ত ক্ষতি সাধন করে।
ইসরায়েলি কর্মকুত্তাদের হিসাবে, প্রায় ৩০ হাজার ইসরায়েলি নাগরিক সম্পত্তির ক্ষতিপূরণের জন্য আবেদন করেছে। এর মধ্যে ভবন ক্ষতির জন্য ১৮ হাজার ৪০৮টি, সরঞ্জামের জন্য ২ হাজার ৫৯৪টি এবং যানবাহনের জন্য ৬ হাজার ৬১৭টি দাবি জমা পড়েছে। এই সংঘাতের ক্ষতিপূরণ ব্যয় প্রায় ৬৫০ কোটি শেকেলে পৌঁছাতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)