দুর্নীতিকে কোনরকম প্রশ্রয় দেয়া হবে না -কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ বলেছেন, কৃষি মন্ত্রণালয় দুর্নীতিকে কোন রকম প্রশ্রয় দেওয়া হবে না। কোন কর্মকর্তাদের দুর্নীতিকে কোন রকম প্রশ্রয় দেওয়া বরদাশত করা হবে না।
জুমুয়াবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করতে হবে। দেশের মানুষকে বেশি করে ফসল ফলাবার জন্য আরো উৎসাহ দিতে হবে। উৎসাহের মাধ্যমে পতিত জমি বা ফসলহীন জমিকে চাষের আওতায় আনতে হবে। আমরা কৃষকদের আরো কাছে যাবো, উঠান বৈঠক করবো। তাদের সমস্যা জেনে অগ্রাধিকার ঠিক করবো, সমস্যা সমাধানে উদ্যোগ নিবো।
তিনি বলেন, উৎপাদন বাড়ানোর জন্য আগাম পরিকল্পনা নিতে হবে। কারণ খাদ্যপণ্যের মজুত না থাকলে ও হঠাৎ করে বাজারে দাম বাড়লে, বাইরে থেকে কিনে দাম নিয়ন্ত্রণ করা যাবে না। তাই, ঢাকায় ফিরে শিগগিরই মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বসে আলোচনা করে উৎপাদন বৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ করব।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।