মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

দুর্গম পাহাড়ে বহুমুখী সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে ‘সীমান্ত সড়ক’

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, সকাল ৬:৪১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:১৯

বান্দরবান সংবাদদাতা:
যতদূর চোখ যায়, শুধু সারি সারি পাহাড়। মাঝে মধ্যে দু-একটা বসতির অস্তিত্ব। এতদিন এসব বিচ্ছিন্ন জনপদে যোগাযোগ বলতে বোঝাতো পাহাড়ি ঢাল বেয়ে পায়ে হাঁটা উঁচুনিচু বন্ধুর পথ। সুপেয় পানি, স্বাস্থ্যসেবা বা আধুনিক জীবনের ছোঁয়া থেকে বহু দূরে ছিলো এখানকার বাসিন্দারা।
যোগাযোগের অপ্রতুলতাই পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়ার অন্যতম বড় কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অর্থনৈতিক কর্মকা-ে সমান অংশগ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করছিল এই দুর্বল যোগাযোগ ব্যবস্থা। তাই এই ব্যবস্থার উন্নয়ন হলে তা কেবল জনপদের নয়, দেশের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখবে- এ কথা বলার অপেক্ষা রাখে না।
পাহাড়ের জীবনযাত্রায় এখন আশার আলো হয়ে উঠেছে ‘সীমান্ত সড়ক’। আগে যেখানে নিকটবর্তী বাজারে যেতেই লেগে যেত একদিনের বেশি, সেখানে এখন যাতায়াত মাত্র কয়েক ঘণ্টার ব্যাপার। এতে সহজ হয়েছে উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রি, জরুরি প্রয়োজনে যাতায়াত এবং স্বাস্থ্যসেবা পাওয়া।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্ত সড়ক হওয়ায় তাদের জীবন অনেকটাই বদলে গেছে। আগে কেউ অসুস্থ হলে কষ্ট করে অনেক দূর হাঁটতে হতো চিকিৎসার জন্য। এখন সহজেই পৌঁছানো যায়। এছাড়া বাজারঘেঁষা জীবনযাত্রার কারণে স্থানীয় অর্থনীতিতেও এসেছে গতি।
শুধু যোগাযোগ নয়, সীমান্ত সড়ক বদলে দিচ্ছে শিক্ষার চিত্রও। সড়কের আশেপাশে সেনাবাহিনীর সহায়তায় গড়ে উঠছে শিক্ষাপ্রতিষ্ঠান। এতে শিক্ষা গ্রহণে আগ্রহ বেড়েছে স্থানীয়দের মধ্যে। এখন এখানকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার স্বপ্ন বুনছে, কেউ কেউ দেশ-বিদেশেও পৌঁছাচ্ছেন।
সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আসিফ আহমেদ তানজিল বলেন, শুধু একটি সড়ক নয়, এটি এখন স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের স্বপ্নদ্বার। মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হওয়ায় জনগণের জীবনে বড় পরিবর্তন এসেছে।
বান্দরবানের ঘুমধুম থেকে খাগড়াছড়ির রামগড় পর্যন্ত নির্মাণাধীন সীমান্ত সড়কের মোট দৈর্ঘ্য ১ হাজার ৩৬ কিলোমিটার। দেশের তিন পার্বত্য জেলার দুর্গম অঞ্চলে এ সড়ক খুলে দিয়েছে বহুমুখী সম্ভাবনার দুয়ার। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়- শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রায়ও ইতিবাচক পরিবর্তন আনছে এই সড়ক।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে