দুপুরের খাবার খাওয়ার পর ‘কাইলূলা’ করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (১)
মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন,
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ মুবারক রয়েছেন। ” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা আহযাব শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ২১)
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন বান্দা-বান্দী, উম্মত সকলের জন্য সর্বোত্তম আদর্শ মুবারক। প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য সর্বাবস্থায়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করা আবশ্যক। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অসংখ্য-অগণিত মহাসম্মানিত সুন্নত মুবারক উনাদের মাঝে একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছেন ‘কাইলূলা’করা।
‘কাইলূলা’বলতে কি বুঝায়? ‘কাইলূলা’ আরবী শব্দ যা ق-ى-ل মূলধাতু থেকে এসেছে। যার অর্থ হচ্ছে, দুপুরের খাবার খাওয়ার পর হালকা নিদ্রা অর্থাৎ দুপুরে খাবার খাওয়ার পর কিছুক্ষন শুয়ে হালকা বিশ্রাম নেয়াকেই ‘কাইলূলা’ বলে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুপুরে খাবার মুবারক গ্রহন করার পর কিছু সময় বিশ্রাম মুবারক নিতেন অর্থাৎ কাইলূলা করতেন। তাই কাইলূলা করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
এ প্রসঙ্গে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছেন-
عَنْ حَضْرَتْ أَنَسٍ رَضِىَ اللهُ تَعَالٰـى عَنْهُ عَنْ حَضْرَتْ أُمِّ سُلَيْمٍ رَضِىَ اللهُ تَعَالٰـى عَنْهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْتِيهَا فَيَقِيْلُ عِنْدَهَا فَتَبْسُطُ لَهُ نَطْعًا فَيَقِيْلُ عَلَيْهِ وَكَانَ كَثِيرَ الْعَرَقِ فَكَانَتْ تَجْمَعُ عَرَقَهٗ فَتَجْعَلُهُ فِي الطِّيْبِ وَالْقَوَارِيْرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَا حَضْرَتْ أُمَّ سُلَيْمٍ رَضِىَ اللهُ تَعَالٰـى عَنْهَا مَا هَذَا قَالَتْ عَرَقُكَ أَدُوْفُ بِهٖ طِيْبِىْ
অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি উনার সম্মানিতা আম্মাজান হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা উনার থেকে বর্ণনা করেন। (তিনি বলেন,) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নিকট আসতেন এবং বিশ্রাম মুবারক নিতেন, হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য একখানা চামড়ার বিছানা মুবারক বিছিয়ে দিতেন আর তিনি তার উপর ‘কাইলূলা’ করতেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মুজাসসাম মুবারক উনার থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত ত্বীব মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র ঘাম মুবারক) প্রবাহিত হতেন। আর হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা তিনি তা একত্র করতেন এবং সুগন্ধির বোতলে মিশিয়ে রাখতেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞাসা মুবারক করলেন, হে হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা! আপনি এটা কী করছেন? তিনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত ত্বীব মুবারক আমি সুগন্ধির সাথে মিশিয়ে রাখি। ” সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ, আল আহকামুশ শরইয়্যাহ্ লিল ইশিবীলী ৪/৩১৯, দালায়িলুন নুবুওওয়াহ লিল বায়হাক্বী ১/২৫৮ ইত্যাদি)
অপর বর্ণনায় রয়েছেন-
حديث حَضْرَتْ أَنَسٍ رَضِىَ اللهُ تَعَالٰـى عَنْهُ أَنَّ حَضْرَتْ أُمَّ سُلَيْمٍ رَضِىَ اللهُ تَعَالٰـى عَنْهَا كَانَتْ تَبْسُطُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِطَعًا فَيَقِيلُ عِنْدَهَا عَلَى ذلِكَ النِّطَعِ قَالَ فَإِذَا نَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَتْ مِنْ عَرَقِهِ وَشَعَرِهِ فَجَمَعَتْهُ فِي قَارُورَةٍ ثُمَّ جَمَعَتْهُ فِي سُكٍّ
অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ। (তিনি বলেন,) হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য একখানা চামড়ার বিছানা মুবারক বিছিয়ে দিতেন এবং তিনি হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা উনার নিকট ঐ চামড়ার বিছানা মুবারক-এ কাইলূলা মুবারক করতেন। এরপর তিনি যখন ঘুম থেকে উঠতেন, তখন হযরত উম্মে সুলাইম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মুজাসসাম মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র শরীর মুবারক) থেকে কিছুটা মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুত ত্বীব মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র ঘাম মুবারক) এবং মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাত্হ মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র চুল মুবারক) সংগ্রহ করতেন এবং সেগুলো একটি শিশির মধ্যে জমাতেন এবং পরে ‘সুক্ক’ নামীয় সুগন্ধির মধ্যে মিশাতেন। ” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, আল লু’লু ওয়াল মারজান মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ নং ১৫০৪) (চলবে...)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।