দুনিয়ার মুহব্বত সকল গুনাহের মূল
, ২২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
জিন-ইনসানসহ যত মাখলূকাত রয়েছে, যাদেরকে মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক অর্জন বা হাছিল করার জন্য। তারা যদি সেটা বুঝতে পারতো, তাহলে অবশ্যই তারা দুনিয়াবী জিন্দেগীকে প্রাধান্য না দিয়ে আখিরাত বা পরকালকেই প্রাধান্য দিতো।
সেটাই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন যে, হাক্বীক্বত দুনিয়াবী জিন্দেগী ক্রীড়া-কৌতুক এবং খেল-তামাশার মত এবং প্রকৃত জিন্দেগী হচ্ছে- যেটা মহান আল্লাহ পাক তিনি বলেছেন যে, “পরকালই প্রকৃত জিন্দেগী, যদি তারা সেটা বুঝতো। ”
কাজেই দুনিয়াবী জিন্দেগী- তার তাৎপর্য, তার অবস্থা বা বুরায়ী প্রত্যেক মুসলমানকেই সেটা জানতে বা বুঝতে হবে। এ প্রসঙ্গে বলা হয় যে, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি একদিন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হুজরা শরীফে গেলেন সাক্ষাত মুবারক করার জন্য। সেখানে গিয়ে যখন উনি বসলেন। তখন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খেজুরের চাটাইয়ের মধ্যে শোয়া ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উঠে বসলেন, উনি যখন বসলেন, যেহেতু উনি খেজুরের চাটাইয়ের মধ্যে শোয়া ছিলেন, উনার মহাসম্মানিত নূরুল আত্বহার মুবারক অর্থাৎ পিঠ মুবারকে সেই চাটাইয়ের দাগ পড়ে গিয়েছিলো এবং হুজরা শরীফে মশকের ভিতরে সামান্য কিছু পানি ছিলো। একটা পাত্র মুবারকে কিছু যবের আটা ছিলো। সেটা দেখে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি কাঁদতে লাগলেন।
মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, “আপনি কাঁদতেছেন কেন? কি কারণ? উনি বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার শান মুবারক দেখে আমার কান্না আসতেছে, কারণ মহান আল্লাহ পাক তিনি আপনাকে সৃষ্টি না করলে আসমান-যমীন, আরশ-কুরসী, লৌহ-কলম, বেহেশ্ত-দোযখ কোন কিছুই সৃষ্টি করতেন না। মহান আল্লাহ পাক তিনি উনার রুবূবিয়ত প্রকাশ করতেন না। সব কিছুর কেন্দ্রবিন্দু-কেন্দ্রস্থল হচ্ছেন আপনি। আর আপনার এই শান মুবারক! সত্যিই আপনি কায়িনাতবাসীর জন্য আদর্শ।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “আমার কি শান?” তিনি বলেন, আপনি এমন সাধারণ শান মুবারক প্রকাশ করছেন অথচ যারা রোম-পারস্যের শাসক, যারা চির জাহান্নামী, যারা মৃত্যুর সাথে সাথে জাহান্নামে চলে যাবে, তাদের কত শান-শওকত, কত বিলাসিতা, তাদের কথা স্মরণ হয়ে এবং আপনার এ শান মুবারক দেখে আমার কান্না পাচ্ছে। তখন মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, হে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! আপনি কি জানেন, আমার মধ্যে আর দুনিয়ার মধ্যে কি সম্পর্ক রয়েছে? আমার মধ্যে আর দুনিয়ার মধ্যে সম্পর্ক হচ্ছে- একজন ঘোড় সাওয়ারীর ন্যায়। অর্থাৎ একজন ঘোড় সাওয়ারী ঘোড়ার উপর সাওয়ার হয়েছে, ভ্রমণ করছে, ভ্রমণ করার কারণে সে ক্লান্ত বা পরিশ্রান্ত হয়ে গিয়েছে, তার কিছু বিশ্রামের দরকার রয়েছে। সে বিশ্রামের জন্য একটা গাছের ছায়ায় আশ্রয় নিলো, অতঃপর সেখান থেকে চলে গেলো। ঠিক একটা গাছের ছায়ার সাথে একজন ঘোড় সাওয়ারী বা মুছাফিরের যতটুকু সম্পর্ক, আমার সাথে দুনিয়ার ঠিক ততটুকু সম্পর্ক।
অতএব, একজন ঘোড় সাওয়ারী ক্লান্তি-শ্রান্তির কারণে যেমন গাছের ছায়ায় বিশ্রাম নেয়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সে নিজে নিজে স্বস্তিবোধ করলে, সেখান থেকে অল্পক্ষণ পরে চলে যায়, অর্থাৎ ছায়া ত্যাগ করে, ঠিক আমার এবং দুনিয়ার মধ্যে অতটুকুই সম্পর্ক, যতটুকু সম্পর্ক রয়েছে ঘোড় সাওয়ারী এবং গাছের ছায়ার মধ্যে।
কাজেই আমাদের জন্য দুনিয়ার মাল-সামানা, সম্পদ পাওয়া না পাওয়ার সাথে কোন সম্পর্ক নেই এবং এর জন্য কাঁদারও কিছু নেই। যেহেতু দুনিয়ার জন্য আমাদের সৃষ্টি করা হয়নি। বরং মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক হাছিল করার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। আর সেটা হচ্ছে- আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যেটা অন্য হাদীছ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আর তোমরা সৃষ্টি হয়েছো পরকালের জন্য। ” সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে দুনিয়ার মুহব্বত থেকে হিফাজত করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৯)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৪)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে তিন ব্যক্তির উপর খাছ রহমত বর্ষণের দুআ করেন-
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












