দুধ পান করা মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক- ২
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت أَنَسٍ رضى الله تعالى عنه قَالَ أَتَانَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي دَارِنَا هذِهِ، فَاسْتَسْقَى، فَحَلَبْنَا لَهُ شَاةً لَنَا، ثُمَّ شُبْتُهُ مِنْ مَاءِ بِئْرِنَا هذِهِ، فَأَعْطَيْتُهُ، وَحضرت الصديق الاكبر عليه السلام عَنْ يَسَارِهِ، وحضرت الفاروق الاعظم عليه السلام تُجَاهَهُ، وَأَعْرَابِيٌّ عَنْ يَمِينِهِ فَلَمَّا فَرَغَ، قَالَ حضرت الفاروق الاعظم عليه السلام هذَا حضرت الصديق الاكبر عليه السلام فَأَعْطَى الأَعْرَابِيَّ ثُمَّ قَالَ الأَيْمَنُونَ، الأَيْمَنُونَ، أَلاَ فَيَمِّنُوا قَالَ أَنَسٌ رضى الله تعالى عنه فَهِيَ سُنَّةٌ، فَهِيَ سُنَّةٌ، ثَلاَثَ مَرَّاتٍ
অর্থ: হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার আমাদের ঘরে তাশরীফ মুবারক রাখলেন এবং কিছু পান করার ইচ্ছা মুবারক প্রকাশ করলেন। আমরা আমাদের একটা বকরীর দুধ দোহন করে তাতে আমাদের কুয়ার পানি মিশালাম। অতঃপর তা উনার খিদমত মুবারকে পেশ করলাম।
এ সময় সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি ছিলেন উনার বামে, সাইয়্যিদুনা হযরত ফা’রুকে আ’যম আলাইহিস সালাম তিনি ছিলেন উনার সম্মুখে, আর অন্য একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন উনার ডানে। তিনি যখন পান করা শেষ করলেন, তখন সাইয়্যিদুনা হযরত ফা’রুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, ইনি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম; কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অপর হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট অবশিষ্ট দুধ মুবারক দান করলেন। অতঃপর বললেন, ডান দিকের ব্যক্তিদের জন্যই (অগ্রাধিকার), ডান দিকের ব্যক্তিদের জন্যই (অগ্রাধিকার)। শুনুন! ডান দিক থেকেই শুরু করবেন।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, এটাই পবিত্র সুন্নত মুবারক, এটাই পবিত্র সুন্নত মুবারক, এটাই পবিত্র সুন্নত মুবারক। এভাবে তিনি তিনবার বললেন। (বুখারী শরীফ,মুসলিম শরীফ, আল লু'লু ওয়াল মারজান)
পবিত্র হাদীছ শরীফ উনার বিশিষ্ট কিতাব “মুসনাদে আহমাদ শরীফে” ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ طَارِقِ بْنِ شِهَابٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَـمْ يَضَعْ دَاءً اِلَّا وَضَعَ لَهُ شِفَاءً فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ فَاِنَّـهَا تَرُمُّ مِنْ كُلِّ الشَّجَرِ.
অর্থ: “হযরত তা¡রিক্ব ইবনে শিহাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এমন কোন অসুস্থতা রাখেননি যার কোন প্রতিকার বা চিকিৎসাও রাখেননি। আপনাদের গরুর দুধ পান করা উচিত, কারণ গরু বিভিন্ন ধরনের বৃক্ষলতা খেয়ে পুষ্টি লাভ করে।” (মুসনাদে আহমাদ শরীফ ৪র্থ খ- ৩১৫ পৃষ্ঠা : পবিত্র হাদীছ শরীফ নং ১৮৮৫১, মিশরের ছাপা)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো পাওয়া যায়-
عن حضرت أُمُّ سَالِمٍ الرَّاسِبِيَّةُ رحمه الله عليها قَالَتْ سَمِعْتُ حضرت ام المؤمنين الثالثة الصديقة عليها السلام تَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أُتِيَ بِلَبَنٍ قَالَ بَرَكَةٌ أَوْ بَرَكَتَانِ
অর্থ: হযরত উম্মু ছালিম রসিবীয়াহ রহমতুল্লাহি আলাইহা উনার থেকে বর্ণিত। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালীছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট দুধ আনা হলে তিনি বলতেন, এক অথবা দুই বরকত। (ইবনে মাজাহ শরীফ,পবিত্র হাদীছ শরীফ নং৩৩২১)
এছাড়াও পবিত্র হাদীছ শরীফ উনার আরো অন্যন্য কিতাবের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَن حضرت ابن عباس رضى الله تعالى عنه قال كان أحب الشراب إلى رسول الله صَلَّى الله عَليْهِ وَسلَّم اللبن
অর্থ: হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সর্বাধিক প্রিয় পানীয় ছিলো দুধ। (আখ¦লাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২য় খ- পৃষ্ঠা ১৭৩, আত ত্বিব্বে নববী ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২য় খ- পৃষ্ঠা ৬৭৯)
এভাবে অসংখ্য হাদীছ শরীফ দ্বারা দুধ পান করা সুন্নত হওয়ার বিষয়টি সুস্পষ্ট হয়েছে।
-মুহম্মদ ইমরান হুসাইন শাহী
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।