রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সুন্নত মুবারক তা’লীম

দুধ পান করা মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক (২)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, সকাল ৬:২৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:২০
দুধ পান করা মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক (২)

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَنَسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ أَتَانَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيْ دَارِنَا هٰذِهٖ فَاسْتَسْقَى فَحَلَبْنَا لَهٗ شَاةً لَنَا ثُمَّ شُبْتُهٗ مِنْ مَاءِ بِئْرِنَا هٰذِهٖ فَأَعْطَيْتُهٗ وَحَضْرَتْ الصِّدِّيْقُ الْاَكْبَرُ عَلَيْهِ السَّلَامُ عَنْ يَسَارِهٖ وَحَضْرَتِ الْفَارُوْقُ الْاَعْظَمُ عَلَيْهِ السَّلَامُ تـُجَاهَهٗ وَأَعْرَابِيٌّ عَنْ يَـمِيْنِهٖ فَلَمَّا فَرَغَ، قَالَ حَضْرَتِ الْفَارُوْقُ الْاَعْظَمُ عَلَيْهِ السَّلَامُ هٰذَا حَضْرَتْ اَلصِّدِّيْقُ الْاَكْبَرُ عَلَيْهِ السَّلَامُ فَأَعْطَى الأَعْرَابِيَّ ثُمَّ قَالَ اَلْأَيْمَنُوْنَ اَلْأَيْمَنُوْنَ أَلَا فَيَمِّنُوْا قَالَ أَنَسٌ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ فَهِيَ سُنَّةٌ فَهِيَ سُنَّةٌ ثَلاَثَ مَرَّاتٍ.
অর্থ: হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার আমাদের ঘরে তাশরীফ মুবারক রাখলেন এবং কিছু পান করার ইচ্ছা মুবারক প্রকাশ করলেন। আমরা আমাদের একটা বকরীর দুধ দোহন করে তাতে আমাদের কুয়ার পানি মিশালাম। অতঃপর তা উনার মহাসম্মানিত খিদমত মুবারকে পেশ করলাম।
এ সময় সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি ছিলেন উনার বামে, সাইয়্যিদুনা হযরত ফা’রুকে আ’যম আলাইহিস সালাম তিনি ছিলেন উনার সম্মুখে, আর অন্য একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন উনার ডানে। তিনি যখন পান করা শেষ করলেন, তখন সাইয়্যিদুনা হযরত ফা’রুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, ইনি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম; কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অপর হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট অবশিষ্ট দুধ মুবারক দান করলেন। অতঃপর বললেন, ডান দিকের ব্যক্তিদের জন্যই (অগ্রাধিকার), ডান দিকের ব্যক্তিদের জন্যই (অগ্রাধিকার)। শুনুন! ডান দিক থেকেই শুরু করবেন।
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, এটাই মহাপবিত্র সুন্নত মুবারক, এটাই মহাপবিত্র সুন্নত মুবারক, এটাই মহাপবিত্র সুন্নত মুবারক। এভাবে তিনি তিনবার বললেন। (বুখারী শরীফ, মুসলিম শরীফ, আল লু'লু ওয়াল মারজান)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার বিশিষ্ট কিতাব “মুসনাদে আহমাদ শরীফে” ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ طَارِقِ بْنِ شِهَابٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ اَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَـمْ يَضَعْ دَاءً اِلَّا وَضَعَ لَهٗ شِفَاءً فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ فَاِنَّـهَا تَرُمُّ مِنْ كُلِّ الشَّجَرِ.
অর্থ: “হযরত ত্বারিক্ব ইবনে শিহাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এমন কোন অসুস্থতা রাখেননি যার কোন প্রতিকার বা চিকিৎসাও রাখেননি। আপনাদের গরুর দুধ পান করা উচিত, কারণ গরু বিভিন্ন ধরনের বৃক্ষলতা খেয়ে পুষ্টি লাভ করে।” (মুসনাদে আহমাদ শরীফ ৪র্থ খ- ৩১৫ পৃষ্ঠা : পবিত্র হাদীছ শরীফ নং ১৮৮৫১, মিশরের ছাপা)

মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো পাওয়া যায়-
عَنْ حَضْرَتْ أُمِّ سَالِـمٍ الرَّاسِبِيَّةِ رَحْمَةُ اللهِ عَلَيْهَا قَالَتْ سَمِعْتُ حَضْرَتْ اُمَّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةَ الصَّدِّيْقَةَ عَلَيْهَا السَّلَامُ تَقُوْلُ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِلَبَنٍ قَالَ بَرَكَةٌ أَوْ بَرَكَتَانِ.
অর্থ: হযরত উম্মু ছালিম রসিবীয়াহ রহমতুল্লাহি আলাইহা উনার থেকে বর্ণিত। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট দুধ আনা হলে তিনি বলতেন, একটি বরকত অথবা দুইটি বরকত। (ইবনে মাজাহ শরীফ,পবিত্র হাদীছ শরীফ নং৩৩২১)

এছাড়াও মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার আরো অন্যান্য কিতাবের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتِ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ كَانَ أَحَبُّ الشَّرَابِ إِلٰى رَسُوْلِ اللهِ صَلَّى الله عَليْهِ وَسَلَّمَ اللَّبَنَ.
অর্থ: হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সর্বাধিক প্রিয় পানীয় ছিলো দুধ। (আখ্বালাকুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২য় খ- পৃষ্ঠা ১৭৩, আত ত্বিব্বে নববী ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ২য় খ- পৃষ্ঠা ৬৭৯)
এভাবে অসংখ্য মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ দ্বারা দুধ পান করা সুন্নত হওয়ার বিষয়টি সুস্পষ্ট হয়েছে।

-আহমদ হুসাইন

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১ ঘণ্টা আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৩ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৪ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৫ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬ বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ… ৪ নভেম্বর, ২০২৬