দুই হাজার কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৩৪ জনের নামে ৫ মামলা
, ১৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাতের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪ জনের নামে পাঁচটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার (৩ নভেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতসহ বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। এর মধ্যে জনতা ব্যাংক থেকে এক হাজার ৯৩৯ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার সালমান এফ রহমানসহ ৩৪ জনের নামে মামলার অনুমোদন করেছে কমিশন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, (১) পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড কর্তৃক ৫ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৭২ মার্কিন ডলার, (২) প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড কর্তৃক ১৮ কোটি ১৮ লাখ ৩ হাজার ৬৫৮ ডলার, (৩) কাঁচপুর এ্যাপারেলস লিমিটেড কর্তৃক ৮ কোটি ৪০ লাখ ২৯ হাজার ৫৪৭ ডলার, (৪) স্কাইনেট এ্যাপারেলস লিমিটেড কর্তৃক ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ ডলার এবং (৫) নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক ৪ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৪৮২ ডলারসহ সর্বমোট ২১ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৮০১ ডলার বা (প্রতি ডলার ৯০ টাকা হারে) ১ হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৯৪ টাকা জনতা ব্যাংক পিএলসি এর লোকাল অফিস হতে ঋণের নামে আত্মসাৎপূর্বক মানিলন্ডারিংয়ের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। ফলে কমিশন মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে পৃথক পাঁচ মামলা রুজুর অনুমোদন করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












