দুই শিশুসহ নিহত ৬, আহত দেড় শতাধিক
, ২২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দেশজুড়ে তীব্র ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু। আহত হয়েছেন দেড় শতাধিক। নিহতদের মধ্যে পুরান ঢাকার আরমানিটোলার তিনজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের একজন এবং নরসিংদীর দুজন রয়েছেন।
গতকাল জুমুয়াবার ভূমিকম্পের সময় এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি আটতলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা খসে নিচে পড়ে। সেখানে গরুর গোশত বিক্রির দোকান ছিল। দেয়াল ও ইট-পলেস্তরা খসে নিচে পড়লে সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত ১০ জন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীতে মৃত্যু হয়েছে দুজনের। এর মধ্যে নরসিংদী সদর থানার গাবতলী এলাকায় বাড়ির সানশেড ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন।
ভূমিকম্পের সময় দেলোয়ার হোসেন শিশু ওমরসহ তার তিন সন্তানকে নিয়ে বাইরে যাচ্ছিলেন। সেই সময় ভূমিকম্পের আঘাতে বাসার সানশেড ভেঙে তাদের ওপরে পড়লে চারজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। দুই মেয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে।
একই জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের সময় মাটির ঘরের দেয়াল ধসে তার মৃত্যু হয়।
অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা-গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে শিশু ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে। এসময় ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। আহত হন তার মা কুলসুম ও প্রতিবেশী জেসমিন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল জুমুয়াবার সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে দেড় শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
ভূমিকম্পে কোথাও হেলে পড়েছে ভবন। কিছু কিছু ভবনে দেখা দিয়েছে ফাটল, কোথাও খসে পড়েছে পলেস্তরা। আবার কোথাও কোথাও আগুন লাগারও খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে করে সাবস্টেশনটিসহ দেশের ৭ টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়া হয়। এক বার্তায় এ তথ্য জানায় পিডিবি।
এছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএস সহ সব ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












