বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

দুই শিক্ষককে প্রকাশ্যে হত্যার প্ররোচনায় ২৫০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের উদ্বেগ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, সকাল ৬:৩৩

নিজস্ব প্রতিবেদক:
দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার প্ররোচনায় ২৫০ জন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষক উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন তারা।
বিবৃতিতে বলা হয়, আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, সম্প্রতি সংঘটিত এক গভীর উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাফওয়ান চৌধুরী রেবিল নামক জনৈক ট্রান্সজেন্ডার 'অহঃধৎপঃরপধ ঈযড়ফিযঁৎু' নামে পরিচালিত তার একটি অনলাইন অ্যাকাউন্ট থেকে আইইউবি-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার আসিফ মাহতাব উৎস-এর বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার প্ররোচনা প্রদান করেছে। উক্ত অ্যাকাউন্ট থেকে নৃশংস ও অমানবিক চিত্র ব্যবহার করে দুইজন সম্মানিত শিক্ষকের শিরচ্ছেদকৃত মাথা ও বিকৃত অঙ্গপ্রত্যঙ্গ প্রদর্শন করে কিছু পোস্ট প্রকাশ করা হয়েছে, যার ভাষা ও উপস্থাপনা সরাসরি হত্যার উস্কানি প্রদান করে। এই কর্মকা- শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্যই নয়, বরং দেশের সামাজিক স্থিতি, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্যও এক ভয়াবহ হুমকি। এ ধরনের প্রকাশ্য হত্যার প্ররোচনা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২৬ এবং দ-বিধি ১৮৬০ এর ধারা ৫০৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। হত্যার প্ররোচনা এবং হুমকির হুমকির পরিপ্রেক্ষিতে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আমরা যথাযথ তদন্তপূর্বক বিচার দাবী করছি।
বিবৃতিতে আরো বলা হয়, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন খ্যাতিমান লেখক, সমাজসেবক ও আন্তর্জাতিক মানের গবেষক, যিনি বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া, ডেঙ্গু ও শিশুদের স্থূলতা বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন। অপরদিকে, আসিফ মাহতাব উৎস একজন সাহসী শিক্ষক ও জনপ্রিয় বক্তা, যিনি নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন। তারা উভয়েই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সর্বদাই অবিচল থেকেছেন।
তারা বলেন, একজন চরমপন্থি কর্তৃক দেশের দুইজন সুপরিচিত বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রকাশ্যে হত্যার প্ররোচনা প্রদান অত্যন্ত উদ্বেগজনক এবং একটি সভ্য সমাজে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি কেবল দুইজন শিক্ষকের নিরাপত্তার প্রশ্ন নয়, বরং স্বাধীন ও দায়িত্বশীল মতপ্রকাশের অধিকার রক্ষার প্রশ্নও বটে। দ্রুততম সময়ে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিক্ষুব্ধ করে তুলতে পারে যা দেশের স্থিতিশীলতাকে ব্যাহত করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
২৫০ জন শিক্ষকের বিবৃতিতে আরো বলা হয়, সাফওয়ান চৌধুরী রেবিল - যে নিজেকে সাহারা চৌধুরী নামে পরিচয় দিয়ে ট্রান্সনারী হিসেবে প্রকাশ করে থাকে- সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। প্রকাশ্যে হত্যার প্ররোচনার বিষয়টি অবগত হওয়ার পর উক্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কৃত করা হয়। এটি একটি ভালো উদ্যোগ কিন্তু যথেষ্ট নয়। এই চরমপন্থি সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।
এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ¦ান জানাই-অবিলম্বে চিহ্নিত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের নিন্দনীয় কর্মকা-ে জড়ানোর সাহস না পায়।
বিবৃতি প্রদানকারী ২৫০ জন শিক্ষকের মধ্যে রয়েছেন- ৭৫ জন প্রফেসর, ৪৪ জন অ্যাসোসিয়েট প্রফেসর, ৬৫ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ৬৬ জন লেকচারার।
বিবৃতি প্রদানকারীদের মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ জন, সাস্টের ১৬ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ জন, বুটেক্সের ১৪ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ জন, বুয়েটের ২ জন, বিভিন্ন মেডিকেল কলেজের ১২ জন সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষকগণ রয়েছেন। বিবৃতি প্রদানকারী শিক্ষকদের বিস্তারিত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ২ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ২ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ২ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ২ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ২ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ২ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ২ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ২ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৭ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৭ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৭ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৭ ঘণ্টা আগে