দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রাও
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা আজ বুধবার (৮ জানুয়ারি) ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল বৃহস্পতিবারও (৯ জানুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ কদিন মধ্যরাত থেকে সকাল সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।