দীর্ঘ হচ্ছে টিসিবির ট্রাকে ক্রেতার লাইন
, ২৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২২ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং ওএমএসের ট্রাকের সামনে মানুষের এই সারি দীর্ঘ হচ্ছে দিনদিন। দীর্ঘ দিন পণ্য বিক্রি বন্ধ থাকার পর গত ১০ আগস্ট থেকে টিসিবি ভর্তুকি মূল্যে ‘ট্রাকসেল’ কর্মসূচি শুরু করে। সরকারি উদ্যোগে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে মিলছে তেল, চিনি ও ডাল, আর খাদ্য অধিদপ্তরের ওএমএস ট্রাকে পাওয়া যাচ্ছে চাল-আটা। দাম বাজারের চেয়ে কিছু কম। বাজারে তেল ১৭৫-১৮০ টাকা, টিসিবিতে ১১৫ টাকা, ডাল ৯০-১০০ টাকার বদলে ৭০ টাকা; চিনি ৮০ টাকা কেজি। আর ওএমএসে মোটা চাল ৬০-৭০ টাকার বদলে ৩০ টাকা, আটা পাওয়া যাচ্ছে ৫৫ টাকা কেজিতে।
এই সাশ্রয়ই স্বল্প আয়ের মানুষকে লাইনে টেনে আনছে।
তবে স্বস্তির পাশাপাশি অভিযোগও আছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা, বরাদ্দ সীমিত হওয়ায় খালি হাতে ফেরা, কিছু অসাধু দালালের কারসাজি-এসব নিয়ে অসন্তোষ শোনা যায়। কেউ কেউ অভিযোগ করেন, দালালরা বেশি করে কিনে পরে বাজারে বেশি দামে বিক্রি করে। আবার পণ্যের মান নিয়েও প্রশ্ন ওঠে। তবু দিনমজুর, গার্মেন্টকর্মী, গৃহকর্মী, রিকশাচালক কিংবা নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো বলছে-এ ট্রাকই এখন তাদের বাঁচার ভরসা।
অর্থনীতিবিদরা অবশ্য ভিন্ন চোখে দেখছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, টিসিবি ও ওএমএসের উদ্যোগ দরিদ্রদের জন্য তাৎক্ষণিক স্বস্তি। কিন্তু এটি স্থায়ী সমাধান নয়। মূল বাজারের দাম নিয়ন্ত্রণে না আনলে মানুষের এই ভোগান্তি দূর হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমানবাড়িয়ায় নদী ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মীরে আওয়ামী কমিটির সঙ্গে সংঘর্ষ, ২ নিরাপত্তা সদস্যসহ নিহত ৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আপনি কি মুসলিম’, প্রশ্ন করেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে পর্যটকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
র্যাগিংয়ের পরিবর্তে গ্রুমিং প্রোগ্রাম, মাভাবিপ্রবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোবিপ্রবির হলে চুরি, বড় ক্ষতির মুখে ভুক্তভোগী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধভাবে হরমুজ পার হওয়ার চেষ্টা, দুটি জাহাজে সতর্কতামূলক গুলি আইআরজিসির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)