দিল্লির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে পারে ওয়াশিংটন -রিপোর্ট
ভারতের সঙ্গে আমেরিকা যোগাযোগ কমিয়ে দিতে পারে বলে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আভাস দিয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে রুশ নিউজ চ্যানেল আরটি এ খবর জানিয়েছে।
মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত নয়াদিল্লিতে তার সহকর্মীদের বলেছে, ওয়াশিংটন নয়াদিল্লির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে পারে এবং সে ঘটনা ‘নিকট ভবিষ্যতেই’ ঘটবে।
ভারতীয় রাষ্ট্রদূত আভাস দিয়েছে, কানাডার সঙ্গে ভারত সরকারের যে কূটনৈতিক টানাপড়েন চলছে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কে তার প্রভাব পড়বে।
গত জুন মাসে কানাডার সারিতে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ৪৫ বছর বয়সি কানাডীয় নাগরিক হরদিপ সিং নিজ্জর আততায়ীর গুলিতে নিহত হয়। কানাডা সরকার দাবি করেছে, ভারত সরকার তার এজেন্টদের মাধ্যমে এ হত্যাকা- ঘটিয়েছে। অটোয়ার এ অভিযোগের প্রতিক্রিয়ায় ভারত সরকার নয়াদিল্লিতে নিযুক্ত ৬২ জন কানাডীয় কূটনীতিক টিমের ৪১ জনকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে।
এদিকে মার্কিন রাষ্ট্রদূত গারসেটির বরাত দিয়ে পলিটিকো যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে নয়াদিল্লির মার্কিন দূতাবাস। দূতাবাসের একজন মুখপাত্রের কাছে ওই রিপোর্টের সত্যতা জানতে চাওয়া হলে সে বলে, “মার্কিন দূতাবাস এ ধরনের রিপোর্ট অস্বীকার করছে। রাষ্ট্রদূত গারসেটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার গভীর সম্পর্ককে আরো জোরদার করার জন্য নিরসল কাজ করে যাচ্ছে।”
এমন সময় ওই মুখপাত্র একথা বললো যখন হোয়াইট হাউজ গত মঙ্গলবার বলেছিল, নিজ্জরের হত্যাকা-ে ভারতের জড়িত থাকার যে অভিযোগ কানাডা করেছে তা ‘গুরুতর’ এবং তা খতিয়ে দেখা দরকার। অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ নিশ্চয়তা দিয়েছে যে, দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে। সে বলে, ‘আমাদের সম্পর্ক এখন সর্বকালের সর্বচূড়ায় অবস্থান করছে।’
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।