দাড়ি ও গোঁফের আহকাম ও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (৩১)
কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয-ওয়াজিব, আর এর চেয়ে কমে কাটা ও মু-ন করা হারাম হওয়ার অকাট্য দলীলসমূহ:
(৪৪)
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَالِفُوا الْمُشْرِكِينَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى (رواه الـمسلـم)
অর্থ: হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, মুশরিকদের বিপরীত করো, মোঁছ ছোট করো, দাড়ি লম্বা করো। (মুসলিম শরীফ)
(৪৫-৫১)
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ، وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ، أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ. (رواه البخارى ج২ صفه ৮৭৫، والـمسلـم. وكذا فى النيل الاوطار ج১ صفه১২৯= نصب الراية ج২ صفه৪৫، عمدة القارى، فتح البارى، ارشاد السارى)
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো, মোঁছ ছোট করো। (হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এক মুষ্ঠির অতিরিক্তগুলো কেটে ফেলতেন) (বুখারী শরীফ, ২য় খ-, ৮৭৫ পৃষ্ঠা, মুসলিম শরীফ, অনুরূপ নাইলুল আওতার, ১ম খ-, ১২৯ পৃষ্ঠা, নছবুর রাইয়াহ্ ২য় খ-, ৪৫৭ পৃষ্ঠা, উমদাতুল ক্বারী, ফতহুল বারী, ইরশাদুস সারী)
(৫২-৫৩)
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى. (رواه الـمسلـم. وكذا فى سنن الكبرى للنسائى ج১ صفه৬৬)
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, মোঁছ ছোট করো এবং দাড়ি লম্বা করো। (মুসলিম শরীফ, অনুরূপ সুনানুল কুবরা লিন নাসাঈ ১ম খ-, ৬৬ পৃষ্ঠা)
(৫৪)
عَنْ حَضْرَتْ أَبِى هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "مِنْ فِطْرَةِ الإسْلاَم أخْذُ الشَّارِب، وَإِعْفَاءُ اللِّحَى، فَإِنَّ الْمجُوسَ تُعْفِي شَوَارِبَهَا وَتُحْفِي لِحَاهَا، فَخَالِفُوهُمْ، خُذُوْا شَوارِبَكُمْ وَاعْفُوا لِحَاكُمْ" (رواه ابن حبان)
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, মোঁছ খাটো করা ও দাড়ি লম্বা করা পবিত্র ইসলামী ফিতরাতের অন্তর্ভুক্ত। কেননা মজুসীরা মোঁছ লম্বা রাখে ও দাড়ি কেটে ফেলে। সুতরাং তোমরা তাদের বিরোধিতা করো, তোমাদের মোঁছ ছোট করো ও দাড়ি লম্বা করো। (ইবনে হিব্বান)
(৫৫)
عَنْ حَضْرَتْ نَافِعٍ عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَحْفُوا اَىْ اِقْطَعُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى خَالِفُوا الْـمَجُوْسَ. (نصب الراية لتخريج احاديث الهداية ج২ صفه৪৫৭)
অর্থ: হযরত নাফে’ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন; তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- মোঁছ কাটো অর্থাৎ ছোট করো, দাড়ি লম্বা করো, মজুসীদের বিরোধিতা করো। (নাছবুর রাইয়াহ্ লি তাখরীজে আহাদছিলি হিদায়াহ্ ২য় খ-, ৪৫৭ পৃৃষ্ঠা)
(৫৬)
عَنْ حَضْرَتْ طَلْقِ بْنِ حَبِيبٍ قَالَ عَشْرَةٌ مِنَ السُّنَّةِ السِّوَاكُ، وَقَصُّ الشَّارِبِ، وَالْمَضْمَضَةُ، وَالاِسْتِنْشَاقُ، وَتَوْفِيرُ اللِّحْيَةِ، وَقَصُّ الأَظْفَارِ، وَنَتْفُ الإِبْطِ، وَالْخِتَانُ، وَحَلْقُ الْعَانَةِ وَغَسْلُ الدُّبُرِ. (سنن الكبرى للنسائى ج৫ صفه৫ .৪)
অর্থ: হযরত তলক্ব ইবনে হাবীব রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত- তিনি বলেন, দশটি আমল পবিত্র সুন্নত উনার অন্তর্ভুক্ত। মিসওয়াক করা, মোঁছ ছোট করা, কুলি করা, নাকে পানি দেয়া, দাড়ি লম্বা করা, নখ কাটা, বগলের নীচের লোম কাটা, নাভীর নীচের লোম কাটা, ইস্তিঞ্জার রাস্তা ধৌত করা। (সুনানুল কুবরা লিন নাসাঈ, ৫ম খ-, ৪০৫ পৃষ্ঠা) (মাসিক আল বাইয়্যিনাত উনার ফতওয়া বিভাগ থেকে সংকলিত। )
-০-
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।