ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৬১)
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলা হয়েছে, তোমরা বেদ্বীন-বদদ্বীনদের অনুসরণ করো না।
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُوْلِ اللّـهِ اُسْوَةٌ حَسَنَةٌ
তোমাদের জন্য তোমাদের রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝেই উত্তম আদর্শ মুবারক রয়েছে।
সেই মহান আল্লাহ পাক উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হযরত নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদর্শ মুবারক বাদ দিয়ে তারা কি করে থাকে?
এরা আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করে গণতন্ত্র করে। সেই কাট্টা জাতী হিন্দু পাপাত্মা গান্ধিকে অনুসরণ করে তারা হরতাল করে থাকে। কাট্টা নাস্তিক মাওসেতুংকে অনুসরণ করে তারা লংমার্চ করে থাকে। সেই হিন্দু খ্রিস্টানদের অনুসরণ করে তারা কুশপুত্তলিকা দাহ করে থাকে।
এ ধরনের অসংখ্য অগণিত কাজ তারা করে থাকে। এখনতো দেখা যাচ্ছে, ঠিকই আসমানী কিতাব রয়েছে, পবিত্র হাদীছ শরীফ রয়েছে, মাসয়ালা মাসায়িল সবই রয়েছে। এরা মালানা, মাদরাসা থেকে ফারেগ হচ্ছে পর্যায়ক্রমে কিন্তু আমলটা কোথায়?
আমলতো ইলিম্সহ সলব হয়ে গেছে। এরা রসম রেওয়াজ, বণী ইসরাঈলের মালানাদের মত তারা হয়ে গেছে। এখন আযাব গযব নাযিল হওয়াটা শুধু বাকি রয়েছে।
তবে, এদের ব্যক্তিগতভাবে অবশ্যই অনেকের উপর আযাব-গযব নাযিল হচ্ছে। যার কারণে এদের অনেকের ইদানিং ইন্তিকাল করার পরে দেখা গেছে, আকৃতি-বিকৃতি হয়ে গেছে। নাউযুবিল্লাহ!
এদের প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنسَاهُمْ ذِكْرَ اللهِ اُولـئِكَ حِزْبُ الشَّيْطَانِ الَا إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَ. اِنَّ الَّذِينَ يُحَادُّونَ الله وَرَسُولَه اُولٰـئِكَ فِي الْأَذَلِّينَ. كَتَبَ اللّهُ لَأَغْلِبَنَّ اَنَا وَرُسُلِىْ إِنَّ اللّـهَ قَوِيٌّ عَزِيزٌ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنسَاهُمْ ذِكْرَ اللّـهِ اُولـئِكَ حِزْبُ الشَّيْطَانِ الَا إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَ.
আসল ব্যপার হচ্ছে, এদের উপর শয়তান গালিব হয়েছে, প্রবল হয়ে গেছে, এদেরকে শয়তান পরাস্ত করে ফেলেছে। এদের রূহানী কুওওয়াতের অভাবে, যিকির-ফিকিরের অভাবে, মহান আল্লাহ পাক উনার সাথে নিসবত-তায়াল্লুক উনার অভাবে, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মুহব্বত, তায়াল্লুক উনার অভাবে এদেরকে শয়তান পরাস্ত করে ফেলেছে। যার কারণে,
فَأَنسَاهُمْ ذِكْرَ اللهِ
মহান আল্লাহ পাক উনার থেকে, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে, যিকির-ফিকির থেকে, সুন্নত মুবারক উনার পাবন্দি থেকে এদেরকে ভুলিয়ে দিয়েছে, মাহরূম করে দিয়েছে।
اُولـئِكَ حِزْبُ الشَّيْطَانِ
আসলে এরা মহান আল্লাহ পাক উনাকে ভুলে যাওয়ার কারণে, মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ভুলে যাওয়ার কারণে, শয়তান প্রবল হওয়ার কারণে এরা শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে।
الَا إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَ.
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, সাবধান হয়ে যাও! নিশ্চয়ই তারা শয়তানের দলের অন্তর্ভুক্ত। এরা অবশ্যই ক্ষতিগ্রস্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১৪)
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একটা আদেশ মুবারক অমান্য করে আরেকটা মান্য করা জায়িয নেই
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্বীন ইসলাম উনার মধ্যে সবকিছুরই ফায়সালা মুবারক রয়ে গেছে
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র যিকিরকারী উনাদের ফযীলত সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১০)
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












