সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

দাড়ি ও গোঁফের আহকাম ও তার সংশ্লিষ্ট বিষয় (৮)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, বিকাল ৩:৩২ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, রাত ৮:২৭
দাড়ি ও গোঁফের আহকাম ও তার সংশ্লিষ্ট বিষয় (৮)

দাড়ি রাখা সুন্নত না ফরয?
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো স্পষ্ট করে বলা হয়েছে যে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهٗ أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ وَإِعْفَاءِ اللِّحْيَةِ.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করে বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গোঁফ ছোট করার ও দাড়ি লম্বা করার আদেশ দিয়েছেন।
অতএব, উপরোক্ত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দ্বারাও দাড়ি রাখা ফরয-ওয়াজিব প্রমাণিত হয়। কারণ, উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নিষেধ মান্য করার নির্দেশ দিয়েছেন। আর উক্ত পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মতকে দাড়ি রাখার আদেশ দিয়েছেন। সুতরাং দাড়ি রাখা পুরুষের জন্যে ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত।
তাছাড়া পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে দাড়ি সম্পর্কীয় যতগুলো পবিত্র হাদীছ শরীফ বর্ণিত হয়েছে, তার প্রায় প্রতিটিতেই (اَمْرٌ) ‘আমর’ বা আদেশসূচক শব্দ ব্যবহৃত হয়েছে। যেমন-
أَعْفُوْا- اَوْفُوْا- اَرْخُوْا- وَفِّرُوْا
অর্থাৎ উল্লেখিত শব্দগুলো দ্বারা দাড়ি রাখার আদেশ দেয়া হয়েছে। আর উল্লেখিত সবগুলো শব্দই আমর বা আদেশসূচক। আর আমাদের হানাফী মাযহাবের গ্রহণযোগ্য উসূল হলো- যতক্ষণ পর্যন্ত ‘আমর’-এর বিপরীত কোন দলীল-প্রমাণ পাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত ‘আমর’ দ্বারা ওয়াজিব সাব্যস্ত হবে।
আর তাই ইমাম, মুজতাহিদ তথা ফিক্বাহবিদগণ উনাদের কিতাবে দাড়ি রাখা ফরয-ওয়াজিব বলে উল্লেখ করেছেন। যেমন- বিশ্ববিখ্যাত আলিমে রাব্বানী, হাফিযুল হাদীছ, হযরতুল আল্লামা শাহ সূফী রুহুল আমীন বশীর হাটী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত ও প্রসিদ্ধ কিতাব ‘ফতওয়ায়ে আমিনীয়ার’ ১ম খ-, ৯০ পৃষ্ঠায় লিখেন- “এক কব্জা পরিমাণ দাড়ি রাখা ফরয। কেননা ফরয ত্যাগ করা হারাম।
মিশকাত শরীফ উনার বিখ্যাত শরাহ ‘আশয়াতুল লুময়াত’ ১ম খ- ২২৮ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে-
وكزاشتن ان بقدر قبضه واجب است
অর্থ: এক মুষ্ঠি পরিমাণ লম্বা দাড়ি রাখা ওয়াজিব।
তাছাড়া দাড়ি রাখা ফরয হওয়ার আরেকটি প্রমাণ হলো এই যে, সকল ইমাম-মুজতাহিদ একমত যে, এক মুষ্ঠির কমে দাড়ি কাটা হারাম। আর মূলতঃ হারাম থেকে বেঁচে থাকা বা বিরত থাকা শরীয়ত উনার দৃষ্টিতে ফরয-ওয়াজিবের অন্তর্ভুক্ত।
সুতরাং অকাট্যভাবে প্রমাণিত হলো যে, দাড়ি রাখা ফরয-ওয়াজিবের অন্তর্ভূক্ত। দাড়ি কাটা সকলের ঐক্যমতে হারাম।
যেহেতু দাড়ি কাটার কারণে নানাবিধ কবীরাহ গুনাহ সংঘটিত হয়, যেমন- দাড়ি কাটার কারণে আকৃতির বিকৃতি ঘটে, বিজাতীয় ও বিধর্মীদের অনুসরণ করা হয়, মেয়ে লোকের সাদৃশ হয়ে যায়। যা মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ হতে লা’নত বা অসন্তুষ্টি প্রাপ্তির কারণ। যেহেতু উল্লিখিত কাজগুলো শরীয়ত উনার দৃষ্টিতে হারাম কাজের অন্তর্ভুক্ত। আর শরীয়ত উনার উসূল হলো-
مَا اَدَّى اِلَى الْحَرَامِ فَهُوَ حَرَامٌ
অর্থ: যে কাজ হারামের দিকে নিয়ে যায়, সে কাজও হারাম।
কাজেই দাড়ি কাটার কারণে নানাবিধ হারাম কাজ সংঘটিত হয়, সেহেতু দাড়ি কাটা হারাম। আর তাই ফিক্বাহর বিখ্যাত কিতাব ‘দুররুল মুখতার’ ৪র্থ খ- ৫৮ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে-
وَاِذَا يَحْرُمُ عَلَى الرَّجُلِ قَطْعُ لِحْيَتِهٖ
অর্থ: বিধর্মীদের সাথে সাদৃশ্য হয় বিধায় পুরুষের জন্যে নিজ দাড়ি কাটা হারাম করা হয়েছে। মিশকাত শরীফ উনার বিখ্যাত শরাহ “আশয়াতুল লুময়াত” ১ম খ- ২২৮ পৃষ্ঠায় উল্লেখ আছে যে-
حلق كردن لحيه حرام است
অর্থ: দাড়ি মুন্ডন করা হারাম।
উপরোক্ত আলোচনা দ্বারা প্রমাণিত হলো যে, পুরুষের জন্য দাড়ি কাটা হারাম। (চলবে)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৩ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে