মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

দাশেরকান্দির পয়োবর্জ্য দিয়ে তৈরি হচ্ছে সিমেন্ট

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৫:৫৫
দাশেরকান্দির পয়োবর্জ্য দিয়ে তৈরি হচ্ছে সিমেন্ট
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বেশকিছু এলাকার পয়োবর্জ্য হাতিরঝিলের রামপুরা ব্রিজ সংলগ্ন স্যুয়ারেজ লিফটিং স্টেশন থেকে আফতাবনগর হয়ে চলে যাচ্ছে দাশেরকান্দি পয়ঃশোধনাগারে। সেখানে প্রতিদিন ৫০ কোটি লিটার পয়োবর্জ্য পরিশোধন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন পয়োবর্জ্য পরিশোধন করে ৪৮ কোটি লিটার স্বচ্ছ পানি ফেলা হচ্ছে বালু নদে। যে কারণে বালু নদের দূষণের মাত্রা আগের চেয়ে অনেক কমে গেছে। আবার পয়োবর্জ্য পরিশোধনের সময় প্রতিদিন ৪৫ থেকে ৫০ টন ফ্লাই অ্যাশ (শুষ্ক বর্জ্য) তৈরি হচ্ছে। এগুলো কাঁচামাল হিসেবে সিমেন্ট কোম্পানিগুলোর কাছে বিক্রি করা হচ্ছে।
ঢাকা ওয়াসার দাশেরকান্দি অত্যাধুনিক পরিবেশবান্ধব পয়ঃশোধনাগার দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম। এটি নির্মাণে ব্যয় হয়েছে তিন হাজার ৪৮২ কোটি টাকা। কিছুদিন আগে এ পয়ঃশোধনাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পটির জন্য ২০১৬ সালের ১৪ অক্টোবর ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। তবে, ঋণ কার্যকর হয় ২০১৭ সালের ৮ মে। প্রকল্পের কাজ ২০১৮ সালের ১ জুলাই শুরু হয়। এতে অর্থায়ন করে চীনের এক্সিম ব্যাংক। দেশটির একটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করে।
দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের মাধ্যমে ঢাকার রমনা থানার অন্তর্গত মগবাজার, ওয়্যারলেস রোড, ইস্কাটন, নয়াটোলা, মৌচাক, আউটার সার্কুলার রোড, মহানগর হাউজিং এলাকা, কলাবাগান, ধানমন্ডি (পূর্বাংশ), তেজগাঁও শিল্পাঞ্চল, তেজগাঁও এলাকা, নাখালপাড়া, গুলশান, বনানী, বাড্ডা, আফতাবনগর, নিকেতন, সাঁতারকুল ও হাতিরঝিল এলাকার সৃষ্ট পয়োবর্জ্য পরিশোধন করা হচ্ছে।
দাশেরকান্দি শোধনাগারে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পয়োবর্জ্য কয়েক দফায় পরিশোধন করে তা থেকে ৪৮ কোটি লিটার স্বচ্ছ পানি আলাদা করা হচ্ছে। সেই স্বচ্ছ পানি বালু নদে ফেলা হচ্ছে। এই পরিশোধনের মাধ্যমে প্রতিদিন উৎপন্ন হচ্ছে ৪৫ থেকে ৫০ টন ফ্লাই অ্যাশ বা ছাই, যা সিমেন্ট কোম্পানিগুলোর কাছে কাঁচামাল হিসেবে বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের প্রকল্প পরিচালক মহসিন আলী বলেন, পয়োবর্জ্য থেকে উৎপাদন করা ফ্লাই অ্যাশ সিমেন্ট কোম্পানির কাছে আমরা বিক্রি করছি। আপাতত তিনটি সিমেন্ট কোম্পানি আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করছে টাকার বিনিময়ে।
জানা গেছে, দাশেরকান্দি পয়ঃশোধনাগারে বিশাল আয়তনের ১২টি গোলাকার ট্যাংক রয়েছে। সেখান থেকে বিভিন্ন স্তরে পরিচ্ছন্ন করা হয় পয়োবর্জ্য। এরপর সেখান থেকে বের হওয়া অবশিষ্টাংশ (কাদাযুক্ত ময়লা বা স্লাজ) পুড়িয়ে শুকানোর ইউনিট বা বার্নিং সিস্টেমে ফ্লাই অ্যাশ তৈরি হচ্ছে।
পয়োবর্জ্যের নেটওয়ার্ক লাইন এখনও পুরোপুরি তৈরি হয়নি:
দাশেরকান্দি পয়ঃশোধনাগার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রস্তত করা হলেও এখনও পুরোপুরি নেটওয়ার্ক লাইন তৈরি করা হয়নি। আপাতত হাতিরঝিলের উত্তর ও দক্ষিণ পাশে মোট ১১টি স্পেশাল স্যুয়ারেজ ডাইভারশন স্ট্রাকচার (এসএসডিএস) দিয়ে পয়োবর্জ্য ও কিচেন ওয়াটার যাচ্ছে দাশেরকান্দি পয়ঃশোধনাগারে।
হাতিরঝিলের দক্ষিণ পাশে নির্মিত ছয়টি স্পেশাল স্যুয়ারেজ ডাইভারশন স্ট্রাকচারের মধ্যে রমনা থানার অন্তর্গত এলাকা, মগবাজার, ওয়্যারলেস রোড, ইস্কাটন, নয়াটোলা, মৌচাক, আউটার সার্কুলার রোড, মহানগর হাউজিং এলাকা, উলন, কলাবাগান ও ধানমন্ডি (পশ্চিম) এলাকার সঙ্গে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের নেটওয়ার্ক লাইন পুরোপুরি তৈরি করা যায়নি। তাই কেবল কিছু অংশের পয়োবর্জ্য এখন দাশেরকান্দিতে যাচ্ছে।
অন্যদিকে, হাতিরঝিলের উত্তর পাশে নির্মিত পাঁচটি স্পেশাল স্যুয়ারেজ ডাইভারশন স্ট্রাকচারের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল, তেজগাঁও এলাকা, নাখালপাড়া, নিকেতন, বাড্ডা, বনানী ও গুলশান (আংশিক) এলাকার সঙ্গেও দাশেরকান্দি পয়ঃশোধনাগারের নেটওয়ার্ক লাইন পুরোপুরি তৈরি করা যায়নি।
এ বিষয়ে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ নেটওয়ার্ক পাইপলাইন নির্মাণ বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এজন্য নতুন প্রকল্প নিয়ে অথবা সময় নিয়ে চলমান প্রক্রিয়ার সঙ্গে নেটওয়ার্ক লাইন স্থাপন করতে হবে।
ঢাকা ওয়াসার মতে, প্রতিদিন উৎপন্ন হওয়া পয়োবর্জ্যের জন্য ঢাকায় ৮৮১ কিলোমিটার পয়োনালা আছে। বর্তমানে ঢাকার ২০ ভাগ এলাকা পয়োনালার আওতায় এসেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে