দারফুরে শিশুদের পরিস্থিতি ‘ভাঙনের পর্যায়ে’ -ইউনিসেফ
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সুদানের যুদ্ধবিধ্বস্ত দারফুর অঞ্চলে লক্ষাধিক শিশু চরম সহিংসতা, অনাহার ও বাস্তুচ্যুতির মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি অভিযোগ করেছে, এই সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অত্যন্ত কম।
জেনেভা থেকে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের বরাতে এএফপি জানায়, দারফুরে দুই দশক আগে যে ভয়াবহতা বিশ্বকে নাড়া দিয়েছিলো, এখন আবারও সেই ইতিহাস আরও ভয়াবহ রূপে ফিরে এসেছে।
ইউনিসেফের সুদানের প্রতিনিধি বলে, ‘আবারও লক্ষাধিক শিশু চরম সহিংসতা, ক্ষুধা ও বাস্তুচ্যুতির মধ্যে জীবন কাটাচ্ছে।’
সে জেনেভায় সাংবাদিকদের ভার্চুয়াল ব্রিফিংয়ে বলে, ‘কিন্তু এবার সংকট আরও গভীর, অথচ আন্তর্জাতিক মনোযোগ তাদের দুর্ভোগের তুলনায় অনেক কম।’
ইউনিসেফের সুদানের প্রতিনিধি দারফুরে পরিস্থিতি আরও ভয়াবহ উল্লেখ করে বলে, সেখানে ৫০ লাখেরও বেশি শিশু চরম বঞ্চনার মধ্যে রয়েছে। শিশুরা হত্যা ও অঙ্গহানির শিকার হচ্ছে, ঘরবাড়ি হারাচ্ছে এবং চরম ক্ষুধা, রোগ ও মানসিক আঘাতে ভুগছে।’
শিশুরা যৌন সহিংসতা, অপহরণ এবং সশস্ত্র গোষ্ঠীতে জোরপূর্বক নিয়োগের শিকার হচ্ছে বলেও ইউনিসেফ জানিয়েছে।
উত্তর দারফুরের এল-ফাশার শহরের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ছিলো বলে সে উল্লেখ করে। শহরটি ১৮ মাস অবরুদ্ধ থাকার পর গত বছরের অক্টোবরে আরএসএফ বাহিনীর নিয়ন্ত্রণে যায়।
সে জানায়, ২০২৪ সালের এপ্রিল থেকে এল-ফাশারে শিশুদের বিরুদ্ধে ১ হাজার ৫০০টির বেশি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ১ হাজার ৩০০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একইসাথে একাধিক দখলদারদের সামরিক যান ধ্বংস করার টার্গেট
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন নৌ অবরোধের অবসান, ইরানি ট্যাংকারগুলো পার হচ্ছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় আমেরিকা-ইসরায়েলের অপমান অবধারিত -আইআরজিসি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)