হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
, ০৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৯ জুন, ২০২৬ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হিজবুল্লাহকে দমনের নামে লেবাননে যে দখলদারিত্ব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, তার কঠোর নিন্দা জানিয়েছে সন্ত্রাসী ড্রাম্প। লেবাননে আইডিএফের দখলদারিত্বকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে ‘বড় বাধা’ বলেও উল্লেখ করে সে।
ড্রাম্প বলেছে, সে হিজবুল্লাহকে দমনের পক্ষপাতী, তবে এক্ষেত্রে সন্ত্রাসী ইসরায়েলের পরিবর্তে সিরিয়াকে অধিকতর যোগ্য বলে মনে করে সে।
শিল্পোন্নত সাত দেশের জোট জি৭ সামিটের সম্মেলন উপলক্ষে বর্তমানে প্যারিসে আছে ড্রাম্প।
গত মঙ্গলবার সম্মেলনের অবসরে ফক্স নিউজকে সাক্ষাৎকার দেয় সে। সাক্ষাৎকারে হিজবুল্লাহ ইস্যুতে সন্ত্রাসী ইসরায়েলের কঠোর সমালোচনা করে ড্রাম্প বলে, “(সন্ত্রাসী) ইসরায়েল অনেক দিন ধরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করছে এবং এ যুদ্ধে ইতোমধ্যে বহু সংখ্যক মানুষ নিহত হয়েছে। মনে করুন, আপনি কাউকে খুঁজছেন; সেজন্য প্রত্যেকবার অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে তো হামলার প্রয়োজন নেই। বহু মানুষ সেসব অ্যাপার্টমেন্ট ভবনে বসবাস করে এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে তারা হিজবুল্লাহ নয়।”
“হিজবুল্লাহ-লেবানন ইস্যুতে (সন্ত্রাসী) ইসরায়েল যেভাবে সামলাচ্ছে, তাতে আমি খুশি নই। এটা অনেক আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিলো, কিন্তু তারা (ইসরায়েল) এমনভাবে এগোচ্ছে, যেন অনন্ত সময় তাদের সামনে পড়ে আছে। তাছাড়া তাদের অভিযান ইরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে।”
ফক্স নিউজকে ড্রাম্প বলেছে, “(সন্ত্রাসী) ইসরায়েলের প্রতি খুবই বিরক্তি বোধ করেছি আমি।”
সন্ত্রাসী ড্রাম্প বলে, “হিজবুল্লাহকে দমন করার কাজটি সন্ত্রাসী ইসরায়েলের চেয়ে সিরিয়া অনেক দক্ষভাবে করতে পারবে। আমার মতে ইসরায়েলের এখন উচিত হবে হিজবুল্লাহকে সিরিয়ার দায়িত্বে ছেড়ে দেওয়া। কারণ সত্যি কথা বলতে, তারা অনেক ভালোভাবে এ কাজটি করতে পারবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে ভয়াবহ হামলা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উত্তেজনা কমাতে সৌদি আরবের সঙ্গে সংলাপে বসতে চায় ইরান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর সন্ত্রাসী ইসরায়েলের নিষেধাজ্ঞা, কার্যকর করলো এয়ার ফ্রান্স
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানামায় ফের ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)