পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
, ০২ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৮ জুন, ২০২৬ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি তা-ব অব্যাহত রয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (১৭ জুন) সকালে ইসরায়েলি দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের একাধিক শহরে নতুন করে হামলা চালিয়েছে। এছাড়া হেবরন চুক্তি বাতিলের ঘোষণাও দিয়েছে তারা।
ওয়াফা-এর প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত কয়েক ঘণ্টায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই অভিযানে ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি ও যাতায়াত ব্যবস্থা বিঘিœত করার খবর পাওয়া গেছে।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরনে ফিলিস্তিনি পৌরসভা ও পরিকল্পনা কর্তৃপক্ষের ক্ষমতা বাতিলের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেতিয়ান শাহিন। তিনি দখলদার ইসরায়েলের এই একতরফা ও উগ্র সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত মঙ্গলবার (১৬ জুন) ইসরায়েলের উগ্র-ডানপন্থি অর্থমন্ত্রী পবিত্র স্থানসহ হেবরনের ফিলিস্তিনি পরিকল্পনা কর্তৃপক্ষের ক্ষমতা বাতিলের ঘোষণা দেয়।
এর জবাবে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “হেবরন বা অধিকৃত ফিলিস্তিনি ভূখ-ের কোনো অংশের ওপরই ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।”
তিনি আরো যোগ করেন, “ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদসহ হেবরন পৌরসভার আইনি কর্তৃত্ব কেড়ে নেওয়ার স্মোট্রিচের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের একটি চরম ও নগ্ন লঙ্ঘন। এই অবৈধ সিদ্ধান্তের কোনো আন্তর্জাতিক বৈধতা নেই।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একইসাথে একাধিক দখলদারদের সামরিক যান ধ্বংস করার টার্গেট
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন নৌ অবরোধের অবসান, ইরানি ট্যাংকারগুলো পার হচ্ছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিরোধ ফ্রন্টের মোকাবেলায় আমেরিকা-ইসরায়েলের অপমান অবধারিত -আইআরজিসি
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের শক্তিশালী ‘মশা নৌবহর’
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)