ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
, ০৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৯ জুন, ২০২৬ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরেই রোগী ও স্বজনদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতালে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। বিপুল এই রোগীর চাপ ও সীমিত চিকিৎসা সুবিধার সুযোগে সক্রিয় একটি দালাল চক্র রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ভয়ভীতি ও নানা কৌশল ব্যবহার করে তারা রোগী ও স্বজনদের প্রভাবিত করছে বলেও জানা যায়।
সারা দেশের জটিল রোগীদের বড় একটি অংশ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এখানে যেমন অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা পান, তেমনি অনিয়ম, অব্যবস্থাপনা ও অতিরিক্ত চাপের কারণে ভোগান্তির শিকার হন অনেকে। এসব পরিস্থিতিকে কেন্দ্র করেই কিছু অসৎ চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি রংপুর থেকে সাত মাস বয়সী শিশু মিনহাজকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে একটি দালাল চক্র তার পরিবারকে প্ররোচিত করে বলে অভিযোগ ওঠে। তাদের বোঝানো হয়, এখানে ভালো চিকিৎসা পাওয়া যাবে না, বরং বেসরকারি হাসপাতালে নেওয়া উচিত। এ সময় হাসপাতালের ভেতর থেকেই শিশুটির অক্সিজেন মাস্ক খুলে তাকে গোপনে বের করার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।
শিশুটির পরিবারের এক সদস্য অভিযোগ করে বলেন, এক ব্যক্তি তাদের অ্যাম্বুলেন্সে তুলে অন্য হাসপাতালে নেয়ার পরামর্শ দেন এবং সেখানেই বেড পাওয়া যাবে বলে আশ^াস দেন। পরে অক্সিজেন ছাড়াই তাদের স্থানান্তরের চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।
ঘটনার পর এনায়েত করিম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সে দীর্ঘদিন ধরে রোগীদের প্রাইভেট হাসপাতালে নেয়ার কাজে যুক্ত ছিলো।
অন্যদিকে হাসপাতালজুড়ে সক্রিয় দালাল চক্রের সদস্যরা জরুরি বিভাগ ও বহির্বিভাগে আসা রোগী ও স্বজনদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরপর কৌশলে তাদের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, রোগী প্রতি এসব দালালরা মোটা অঙ্কের কমিশন পেয়ে থাকে।
রোগী ও স্বজনদের অনেকেই জানিয়েছেন, হাসপাতালে দালালদের উপস্থিতি এতটাই বেশি যে অনেক সময় চিকিৎসকের চেয়ে তাদের প্রভাবই বেশি মনে হয়। তাদের মাধ্যমে সহজে প্রাইভেট হাসপাতালে যেতে পারেন বলেও কেউ কেউ জানান।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ২৬০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার রোগীর চাপ থাকে। পর্যাপ্ত আইসিইউসহ বিভিন্ন সুবিধার সীমাবদ্ধতার কারণে অনেক সময় রোগীদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়, আর এই সুযোগ নেয় দালাল চক্র।
তিনি বলেন, দালাল নির্মূলে অভিযান অব্যাহত আছে, তবে এ ধরনের কর্মকা- হাসপাতালের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। সব পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালেই করা সম্ভব হলে এই সমস্যা অনেকটাই কমে যেত বলেও তিনি মন্তব্য করেন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, রোগীর অতিরিক্ত চাপের কারণে চরম ভোগান্তি তৈরি হয়েছে। এক বেডে একজন রোগীর পরিবর্তে দুই থেকে চারজন রোগী পর্যন্ত রাখা হচ্ছে। এতে শিশু রোগীরা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়ছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে দালাল চক্র রোগীদের প্রাইভেট হাসপাতালে নিতে সক্রিয় হয়ে উঠছে বলেও অভিযোগ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












