বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
, ০৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৯ জুন, ২০২৬ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজধানীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাজীপুর থেকে বিমানবন্দর। এই করিডোরে প্রতিদিন লাখো মানুষ কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে যাতায়াত করেন। এই সড়কে যানজট ও পরিবহন অব্যবস্থাপনা কমাতে এক যুগেরও বেশি সময় আগে নেয়া হয়েছিল উচ্চাকাঙ্খী বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। পরিকল্পনা ছিল, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালু করা। নির্ধারিত লেনে দ্রুতগতির বাস চলবে। যাত্রীরা স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
কিন্তু বারবার সময়সীমা ও ব্যয় বৃদ্ধি, নকশাগত পরিবর্তন, নির্মাণ ত্রুটি, সমন্বয়হীনতা এবং দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পটি দেশের অন্যতম বিতর্কিত অবকাঠামো প্রকল্পে পরিণত হয়। বহু বছর ধরে নির্মাণকাজ চলায় ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে তিন হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। তবুও প্রত্যাশিত সেবা চালু হয়নি।
এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে একটি বিকল্প ভাবনা। বিদ্যমান বিআরটি অবকাঠামো পুরোপুরি ভেঙে ফেলার পরিবর্তে এটিকে এক্সপ্রেসওয়ে টোল করিডোরে রূপান্তর করা যায় কি না।
সংশ্লিষ্ট মহলের একটি অংশ মনে করছে, এতে প্রকল্পে বিনিয়োগ করা বিপুল অর্থের একটি অংশ হলেও উদ্ধার করা সম্ভব হবে। একই সঙ্গে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যাতায়াতে নতুন গতি আসতে পারে।
বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের প্রফেসর ড. হাদিউজ্জামান ইনকিলাবকে বলেন, বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ৩ হাজার কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। এখন যদি প্রকল্পটিকে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয় তাহলে এটি একটি নেগেটিভ নিদর্শন হিসেবে থেকে যাবে। যেহেতু ৯৭ শতাংশের মতো কাজ হয়ে গেছে এখন যদি এটি নষ্ট করে দেয়া হয় তাহলে একটা খারাপ অবস্থার মধ্যে পরবে। এখানে প্রস্তাবনা আসছে এটিকে এক্সপ্রেসওয়ের মতো করে ব্যবহার করা যায় কিনা। এছাড়া আরেকটা প্রস্তাবনা এসেছে আমাদের বাসের দরজা দুইদিকে করা যায় কিনা। প্রকল্পে দীর্ঘদিন ধরে ব্যাপক বিনিয়োগ হয়েছে। জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন এটি পরিত্যক্ত ঘোষণা করা হলে সেটি নেতিবাচক উদাহরণ হবে। তাই প্রকল্পটি কীভাবে উন্নত করে পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায় এবং জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)