দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
, ১৬ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পাবনা সংবাদদাতা:
কুরবানীর ঈদকে ঘিরে বছরজুড়ে স্বপ্ন বুনেছিলেন পাবনার খামারিরা। বাড়তি লাভের আশায় পরম যতেœ লালন-পালন করেছেন গরু। কিন্তু ঈদের হাটে সেই স্বপ্নের দেখা মেলেনি। ক্রেতা সংকট ও প্রত্যাশার তুলনায় কম দামের কারণে জেলার বিভিন্ন হাট থেকে প্রায় ৩০ হাজার গরু অবিক্রিত অবস্থায় ফিরিয়ে আনতে হয়েছে খামারিদের।
খামারিরা বলছেন, পরিবহন খরচ, পশুর খোরাকি ও ঋণের কিস্তির চাপ মিলিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। দ্রুত বিক্রির সুযোগ না মিললে লোকসানের পরিমাণ আরও বাড়বে বলে শঙ্কা তাদের।
এমনই একজন খামারি সদর উপজেলার গয়েশপুর গ্রামের ফারুক। তিনি জানান, জেলার সবচেয়ে বড় ও তারকাখ্যাত গরু ‘সাদা সুলতান’ ছিলো তার খামারে। বিক্রির জন্য সুলতানকে তোলা হয়েছিল ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী হাটে। ফ্রিজিয়ান জাতের প্রায় ৩০ মণ ওজনের এ বিশাল গরুটির দাম ফারুক প্রত্যাশা করেছিলেন ১৬ লাখ টাকা। কিন্তু দাম ও ক্রেতা সংকট হতাশ করেছে তাকে। হাটে সর্বোচ্চ এর দর ওঠে সাড়ে ৮ লাখ টাকা।
আক্ষেপ করে ফারুক বলেন, নিজেরা কষ্ট করলেও সুলতানকে কষ্ট করতে দেইনি। লাখ লাখ টাকা খরচ করে সন্তানের আদরে লালন-পালন করেছি। সেই গরু হাটে অর্ধেক দাম ওঠে। কি করব ভেবে চিন্তে উপায় না পেয়ে হতাশ হয়ে গরু ফেরত এনেছি। এখন এর পেছনে প্রতিদিন যে খরচ হবে, এটা কিভাবে মেটাবো সেটিই এখন চিন্তা করি।
শুধু ফারুকই নন, গয়েশপুর গ্রাম থেকে এবার কোরবানির হাটের জন্য মোটাতাজা করা প্রায় ৪০০ গরু ঢাকার রামপুরা, বাড্ডা, আফতাবনগর ও গাবতলী হাটে নিয়ে যাওয়া হয়েছিল। ন্যায্য দাম না পাওয়ায় এর সিংহভাগ গরুই ট্রাকে করে ফেরত এসেছে বলেও জানান ফারুক সহ কয়েকজন।
জেলা প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় খামারিদের সূত্রে জানা গেছে, পাবনা সদর, বেড়া, সাঁথিয়া, ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার অধিকাংশ গ্রামই এখন গো-খামারের ওপর নির্ভরশীল। এসব খামার সমৃদ্ধ গ্রাম থেকে এবার খামারি ও ব্যবসায়ীরা মিলে প্রায় ৫০ হাজার গরু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন হাটে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কোরবানি কম হওয়া এবং বড় গরুর প্রতি ক্রেতাদের অনীহার কারণে এবার বাজার জমেনি। কোনো হাটেই মেলেনি ন্যায্য মূল্য।
ফলে অর্ধেকেরও বেশি গরু অবিক্রিত অবস্থায় ট্রাকে করে আবারও পাবনায় ফিরিয়ে আনতে হয়েছে। ঢাকা যাওয়া-আসার ট্রাক ভাড়া বাবদ একেকজন খামারির বড় অঙ্কের বাড়তি টাকা লোকসান হয়েছে। এমনকি ঈদ-পরবর্তী বাজারেও স্বস্তির বার্তা নেই। কোরবানি শেষ হওয়ায় স্থানীয় হাট-বাজারগুলোতে এখনো ক্রেতার দেখা মিলছে না।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত গো খামারি রাজু আহমেদ জানান, ঈদের পর কসাই বা পাইকাররা যে দাম বলছেন, তা উৎপাদন খরচের এক-তৃতীয়াংশও নয়। এর ওপর যোগ হয়েছে প্রচ- গরম। দীর্ঘ পথ জার্নি এবং হাটের বৈরী পরিবেশের ধকল সইতে না পেরে অবিক্রিত ফেরত আসা অনেক গরুই নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। অনেক খামারে গরু অসুস্থ হয়ে পড়ায় পশু চিকিৎসকের পেছনে প্রতিদিন বাড়তি টাকা গুনতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












