দাম কম, উৎপাদন খরচ তুলতে হিমশিম কদু চাষীদের
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলোরহাট ইউনিয়নের কৃষক শতাব্দি রায় ১৬ কাঠা জমিতে কদু চাষ করেছেন। শুরুতে ভালো ফলন ও দাম পেয়ে আশাবাদী হলেও এখন হতাশ তিনি। আগে প্রতিটি কদু ১০ থেকে ১২ টাকায় বিক্রি করলেও বর্তমানে খেত থেকেই বিক্রি করতে হচ্ছে মাত্র ৩ থেকে ৪ টাকায়। এতে উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
একই উপজেলার নারগুন ইউনিয়নের কৃষক শরিফুল ইসলাম প্রায় ৩০ কাঠা জমিতে কদু আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় প্রতিদিন খেত থেকে প্রচুর কদু সংগ্রহ করা হচ্ছে। অটোতে করে স্থানীয় বাজারে আনার পর সেগুলো ট্রাকে তুলে পাঠানো হচ্ছে ঢাকায়। তবে পরিবহন ও শ্রমিকের খরচসহ বিভিন্ন ব্যয় মেটানোর পর কদু বিক্রি করে কাক্সিক্ষত আয় হচ্ছে না তার।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর কদুর ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। স্থানীয় বাজারে কদুর স্তূপ জমছে, পাইকারেরা ট্রাকে করে সেগুলো নিয়ে যাচ্ছেন রাজধানীতে। কিন্তু উৎপাদন বাড়লেও খেত পর্যায়ে দাম কম থাকায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। দূরের বাজারে কদু পাঠাতে পরিবহন খরচের পাশাপাশি পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও রয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম জানান, এ বছর জেলায় প্রায় ৭০ থেকে ৮০ হেক্টর জমিতে কদুর আবাদ হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে থাকতে পারে। কৃষকদের উৎপাদন পরিকল্পনা ও বাজারজাতকরণ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষকদের প্রত্যাশা, উৎপাদিত কদুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তাদের মতে, কৃষক সমবায়ের মাধ্যমে পণ্য বিক্রি, সংরক্ষণাগার স্থাপন এবং পাইকারি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা গেলে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তেল কোম্পানির রমরমা ব্যবসা, চাপে গ্যাস-বিদ্যুৎ প্রতিষ্ঠান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোদির বাসার কাছের মসজিদ উচ্ছেদের নোটিশ!
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিক
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমি নিবন্ধনে কমছে খরচ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রাচার ‘ভঙ্গ’, বিভাগীয় কমিশনার প্রত্যাহার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত -রাশেদ খাঁন
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১ লাখ ২৫ হাজার মানুষের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উঠতি বয়সীদের নিয়ে বিপদে পরিবার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বনানীতে বারে অভিযান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউনিসেফে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ৫ প্রাণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












