সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

দামেস্কের সেদনায়া বন্দিশালায় অনুসন্ধান, জনতার ভিড়

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, রাত ৯:৩২
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে কুখ্যাত সেদনায়া বন্দিশালার সুড়ঙ্গে সুড়ঙ্গে বন্দিদের খোঁজ চলছে। সিরিয়ার নাগরিক সুরক্ষা গোষ্ঠী হোয়াইট হেলমেটস জরুরি বিশেষজ্ঞ দল পাঠিয়ে এই অনুসন্ধান শুরু করেছে।
সেদনায়া কারাগারের মাটির নিচের বিভিন্ন কুঠুরিতে বন্দিরা থাকতে পারে এমন খবরের ভিত্তিতে সেখানে এই তৎপরতা চলছে। আর এই খবর পেয়ে বহু মানুষও বন্দিশালার বাইরে ভিড় করেছে।
জানা গেছে, মানুষজন অধীর হয়ে আছে খবর জানার জন্য। ভেতরে অনুসন্ধানকারীরা হন্যে হয়ে গোপন কুঠুরির খোঁজ করছে বলে জানিয়েছে বিবিসি।
হোয়াইট হেলমেটস বলেছে, তারা এখন পর্যন্ত যেমনটি শোনা যাচ্ছে, সেরকম গোপন কোনও দরজা খুঁজে পায়নি। তবে তারা লোকজনের সহায়তা নিয়ে খোঁজ চালিয়ে যাবে, যারা এই বন্দিশালায় ঢোকার পথ জানে কিংবা গোপন কোনও স্থানের কথা জানে।
এক্সে হোয়াইট হেলমেট জানায়, তারা সেদনায়ায় অনুসন্ধান কাজের জন্য ৫ টি বিশেষজ্ঞ দল নিয়োগ করেছে।
সিরিয়ার বিদ্রোহীরা রোববার দামেস্ক দখলের পরই সেদনায়া বন্দিশালার দ্বার খুলে দিয়ে ৩ হাজার ৫০০ বন্দিকে মুক্ত করে। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পতনের পর বিদ্রোহীরা যে কয়েকটি বন্দিশালা মুক্ত করেছে তার মধ্যে সেদনায়া অন্যতম।
সিরিয়ায় আসাদের শাসনামলে হাজার হাজার সিরীয় গুম হয়েছিল। তার পতনের পর দামেস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সেইসব বন্দিকে মুক্ত করার চেষ্টা চলছে, যাদের কারও কারও ভেন্টিলেশিনের অভাবে দম বন্ধ হয়ে মরার দশা হয়েছে।
দামেস্কর আঞ্চলিক গভর্নরেট সোশ্যাল মিডিয়ায় আসাদ আমলের সাবেক সেনা ও বন্দিশালার কর্মীদের কাছে আবেদন জানিয়েছে মাটির নিচের গোপন কুঠুরির দরজার ইলেক্ট্রনিক কোড বিদ্রোহী বাহিনীকে দেওয়ার জন্য।
গভর্নরেট জানায়, সিসিটিভিতে ১ লাখের বেশি বন্দিকে দেখা যাচ্ছে। কিন্তু দরজার কোড না থাকায় তাদেরকে মুক্ত করা যাচ্ছে না।
অনলাইনে এবং গণমাধ্যমে আসা প্রামাণ্যচিত্রতে দেখা গেছে, সেদনায়া বন্দিশালার নিচের অংশগুলোতে ঢোকার চেষ্টা চলছে।
এই বন্দিশালায় আসাদের শাসনামলে সিরিয়ার বিরোধীদলের হাজার হাজার সমর্থক নির্যাতন এবং মৃত্যুদ-ের শিকার হয়েছেন বলে শোনা যায়। বিদ্রোহী বাহিনী আসাদের পতন ঘটানোর পর দেশজুড়ে সরকারি জেল থেকেও বহু বন্দিকে মুক্ত করেছে।
তবে সেদনায়ায় অনেকেই এখনও মাটির নিচের গোপন কক্ষে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন অনেকেই।

----------------------------------------------

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ১ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ১ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ১ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ১ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ১ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ১ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৩ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৩ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৩ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৩ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ৩ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ৩ দিন আগে