দাগেস্তানে রুশ বিমানবন্দরে ইসরায়েলবিরোধী বিক্ষোভ
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সাদিস ১৩৯১ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগেস্তানের একটি বিমানবন্দরে ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীরা প্রতিবাদ জানিয়েছেন। গত রোববার ইসরায়েল থেকে একটি উড়োজাহাজ অবতরণের পর কয়েক শ’ বিক্ষোভকারী বিমানবন্দরটিতে জোর করে ঢুকে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয়েছে অন্তত ৬০ জন বিক্ষোভকারীকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দাগেস্তানের আঞ্চলিক রাজধানী মাখাচকালার একটি বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। তরুণ বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। গত রোববার সন্ধ্যায় আরেকটি দলকে একটি পেট্রোলবাহী ট্রাককে উল্টে দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগে অন্তত ২০ জন আহত হয়েছেন। নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে রয়টার্সকে জানানো হয়েছে, উড়োজাহাজটির যাত্রীরা নিরাপদ রয়েছে।
রাশিয়ার উত্তরাঞ্চলীয় ককেশাস অঞ্চলে গত কয়েক দিন ধরে ইসরায়েলবিরোধী একাধিক ঘটনা ঘটেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এমন ঘটনার সংখ্যা বেড়েছে। স্থানীয় দাগেস্তানি সরকার জানিয়েছে, প্রজাতন্ত্রজুড়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
রাশিয়ার অ্যাভিয়েশন কর্তৃপক্ষ নিরাপত্তা পুরোপুরি যাচাই করার আগ পর্যন্ত বিমানবন্দরটিতে ফ্লাইট স্থগিত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী, বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জোর করে ফেরার সুযোগ নেই, ছাড়ের অপেক্ষায় আ.লীগ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে -ইশরাক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাঁচ ব্যাংকের আমানতকারীদের কান্না কেউ শোনে না
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)