চিনির আমদানি শুল্ক কমলো
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সাদিস ১৩৯১ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চিনির বাজারে চলমান অস্থিরতার মধ্যে এই পণ্যটির আমদানি শুল্ক কমিয়ে অর্ধে ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এনবিআরের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে প্রতি টন চিনিতে শুল্ক কমানো হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আর পরিশোধিত চিনির ক্ষেত্রে টনপ্রতি আমদানি শুল্ক ৩ হাজার টাকা কমানো হয়েছে।
তবে আগে অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে প্রতি টনে শুল্ক দিতে হতো ৩ হাজার টাকা। আর পরিশোধিত চিনির ক্ষেত্রে প্রতি টনে শুল্ক ছিল ৬ হাজার টাকা। উভয় ধরনের চিনির আমদানি শুল্ক কমিয়ে অর্ধেক করা হয়েছে।
শুল্ক কমানোর এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে এনবিআরের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত চিনির আমদানি শুল্ক ছাড়ের এই সুবিধা কার্যকর থাকবে।
আমদানি শুল্কের পাশাপাশি চিনিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে ৩০ শতাংশ। এছাড়া আমদানিকারকদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। সেই সঙ্গে অগ্রিম আয়কর দিতে হয় ২ শতাংশ।
এর আগে চলতি বছরের ১৩ আগস্ট দেশের বাজারে চিনির দাম প্রতি কেজিতে ৫ টাকা কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। সেসময় প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ১৩৫ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেট চিনি ১৪০ টাকা থেকে ৫ টাকা কমিয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। যা ১৪ আগস্ট থেকে কার্যকর হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী, বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জোর করে ফেরার সুযোগ নেই, ছাড়ের অপেক্ষায় আ.লীগ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে -ইশরাক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাঁচ ব্যাংকের আমানতকারীদের কান্না কেউ শোনে না
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)