ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ সাদিস ১৩৯১ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ২৬তম দিনে গড়িয়েছে। এ কয় দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় শহীদ হয়েছেন ১০ হাজারের অধিক। তাদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জনই শিশু। বিদ্যুৎ, পানি, জ্বালানি, খাবার ও চিকিৎসা সরঞ্জামের অভাবে ভীষণ রকমের মানবেতর দিন পার করছেন অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দারা।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বাহিনী হামাস। হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সেদিন থেকেই হামাসকে ‘নির্মূল’ করতে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি উপত্যকাটিতে স্থল অভিযানও শুরু করেছে তারা।
এক নজরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের হালনাগাদ তথ্যগুলো:
যুদ্ধবিরতিতে নেতানিয়াহু-যুক্তরাষ্ট্রের ‘না’:
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছে, গাজায় যুদ্ধবিরতিতে যাবে না তার দেশ। এমন কোনো পদক্ষেপ হবে হামাসের কাছে ‘আত্মসমর্পণ’ করার মতো। যুদ্ধবিরতির বিপক্ষে গিয়েছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছে, ‘আমরা মনে করি না, বর্তমান সময়ে যুদ্ধবিরতি যথাযথ পদক্ষেপ হবে।’
ত্রাণ সরবরাহে ‘ব্যর্থতা’:
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, গাজায় বর্তমানে যে ‘নজিরবিহীন মানবিক সহায়তার প্রয়োজন’ তার তুলনায় কম ত্রাণ উপত্যকাটিতে প্রবেশ করছে। সংস্থাটির প্রধান ফিলিপ্পে লাজারিনির কথায়, ‘গাজায় যে পদ্ধতিতে ত্রাণ পাঠানো হচ্ছে তা ব্যর্থতার দিকে যাবে, যদি না উপত্যকাটির নজিরবিহীন মানবিক প্রয়োজনীয়তার সঙ্গে মিল রেখে অর্থপূর্ণভাবে ত্রাণ সরবরাহ করা যায়।’
জিম্মি হওয়া ইসরায়েলি সেনা উদ্ধার:
হামাসের হাতে জিম্মি এক ইসরায়েলি সেনা সদস্যকে উদ্ধারের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গাজায় স্থল অভিযান চালিয়ে তাকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা। ওই সেনা সদস্যের নাম ওরি মেগিদিশ।
এদিকে আরও তিন জিম্মি নারীকে মুক্তি দিয়েছেন হামাস। ৭ অক্টোবর ইসরায়েলে হামলার দিন ওই জিম্মিদের আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের দাবি, হামাস ইসরায়েল থেকে মোট ২৩৯ জনকে জিম্মি করেছে।
যুক্তরাষ্ট্রকে দোষারোপ পুতিনের:
মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বিশৃঙ্খলা’ ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সে। পুতিন বলেছে, ‘মারাত্মক বিশৃঙ্খলা কে সংঘটিত করছে এবং এ থেকে আজ কে সুবিধা পাচ্ছে? আমার মতে, এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, এ জন্য দায়ী যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন তথাকথিত অভিজাতরা।’
সিরিয়া ও লেবাননে হামলা:
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সিরিয়া থেকে ছোড়া রকেটের জবাবে তারা দেশটির সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। অপরদিকে লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলের হামলার কথা জানিয়েছে হামাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের ছুটি বাড়িয়ে ৭ দিন করেছে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য’ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঋণখেলাপি হয়েও চুক্তিতে নিয়োগ: দুদক কমিশনারের ‘আজিজী টাওয়ার’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চোরাবালিতে আটকে গেছে ট্রাম্প!
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমি ডিজিএফআইয়ের কর্মকর্তা বলছি, আপনার মুঠোফোনের কিছু তথ্য দিন’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী, বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জোর করে ফেরার সুযোগ নেই, ছাড়ের অপেক্ষায় আ.লীগ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে -ইশরাক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাঁচ ব্যাংকের আমানতকারীদের কান্না কেউ শোনে না
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












