দলের উপর পারিবারিক নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নন হাসিনা
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
জুলাই গণঅভ্যুত্থানে বিধ্বস্ত আওয়ামী লীগকে বাঁচাতে নেতাকর্মীরা নতুন নেতৃত্ব, সাংগঠনিক পুনর্গঠন চাইলেও দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা নিজের ও পারিবারিক নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চাচ্ছেন না।
বর্তমানে ইউরোপে অবস্থানরত হাসিনা সরকারের তৃতীয় মেয়াদে থাকা একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশ ও বিদেশে থাকা সাবেক ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কমিটি পুনর্গঠনের জন্য বেশ কয়েক মাস ধরে আলোচনা করছেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পূর্বেও তারা এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন।
কিন্তু ভারতে অবস্থানরত শেখ হাসিনার তাতে সায় ছিল না।
ওই মন্ত্রী বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে শেখ হাসিনা মনে করছেন, আওয়ামী লীগের নেতৃত্ব তার এবং তার পরিবারের বাইরে চলে গেলে আর কোনোদিন তা ফিরে পাবেন না।
এজন্য নির্বাচনের আগে ও পরে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য যারা চেষ্টা করেছেন বা প্রাথমিক আলোচনা করেছেন, শেখ হাসিনা নিজেই তাতে বাধা হয়ে দাঁড়িয়েছেন।
পশ্চিম ইউরোপের একটি দেশে থাকা আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনা নিজের ও তার পরিবারের কাছে দলের নিয়ন্ত্রণ ধরে রাখতে চাচ্ছেন।
বাংলাদেশ ও ভারতের কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠন পুনর্গঠন ও কর্মসূচির জন্য চাপ দিচ্ছেন বলেও জানান এই নেতা।
ইংল্যান্ডে থাকা আওয়ামী লীগের সাবেক এক প্রতিমন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ হাসিনা বেঁচে থাকতে তিনি চাইবেন না অন্য কেউ এই দলের নেতা হোক বা হাল ধরুক। এ ছাড়া শেখ হাসিনা মনে করছেন, আওয়ামী লীগে মূল নেতৃত্বে তিনি আছেন বলেই ভারত তাকে এতো মূল্যায়ন করছে। দলের নেতৃত্ব হারালে ভারতে তার নিরাপত্তা ঝুঁকি ও থাকার জন্য বৈরী পরিবেশ তৈরি হতে পারে।
সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগকে সংগঠিত করতে শেখ হাসিনা নিজেও উদ্যোগ নিচ্ছেন না। বরং যারা চেষ্টা করেছেন বা আলোচনা চালাচ্ছিলেন তাদেরকে তিনি গালমন্দ করেছেন, কাউকে বেঈমান, মুনাফেক বলেছেন। এজন্য এখন সবাই চুপচাপ আছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)