দন্ডিতের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে আইনি জটিলতা
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
তিনটি মামলার রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল)। কিন্তু রায় ঘোষণার পর সামনে এসেছে বড় এক আইনি জটিলতা। আইন থাকলেও বাস্তবায়নের প্রক্রিয়া না থাকায় সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
কীভাবে সম্পত্তি জব্দ করবে, কীভাবে মূল্যায়ন হবে, কীভাবে বিক্রি বা হস্তান্তর করা হবে এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে কী পদ্ধতিতে বণ্টন হবে, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বা কার্যবিধিতে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। রায়েও এসব বিষয়ে কিছুই বলা নেই।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ১১(৯) ধারায় ট্রাইব্যুনালকে অভিযুক্তের সম্পদ জব্দ (ফ্রিজ) বা বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। পলাতক হওয়া ঠেকানো, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আদায় এবং ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে এ আদেশ দেওয়ার বিষয়টি আইনে উল্লেখ আছে। এ ছাড়া আইনের ২০ (ক) ধারায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।
এতে বলা হয়েছে, দ-িত ব্যক্তির বর্তমান বা ভবিষ্যতে অর্জিত সম্পদ থেকেও ক্ষতিপূরণ আদায় করা যাবে এবং এ ক্ষতিপূরণের দাবি অন্য যেকোনো দাবির তুলনায় অগ্রাধিকার পাবে।
ট্রাইব্যুনালের দ্বারস্থও হয়েছে প্রসিকিউশন : এ জটিলতা কাটাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছেও নির্দেশনা চেয়েছে প্রসিকিউশন। আসামির সম্পদ কীভাবে বাজেয়াপ্ত এবং তা কীভাবে ভুক্তভোগীদের মধ্যে বণ্টন করা হবে, এ বিষয়ে গত ১৩ আগস্ট ট্রাইব্যুনাল-২ এর কাছে নির্দেশনা চেয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালের কার্যবিধিতেও এ বিষয়ে কিছু উল্লেখ নেই। ফলে দ-িত আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করা হলেও, তা কার্যকর করা যাচ্ছে না। পরে সম্পত্তি বাজেয়াপ্তের রায় কার্যকর করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কার্যবিধি সংশোধন করতে উদ্যোগ নেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ট্রাইব্যুনাল-১ এর নির্দেশনা চাওয়া হলে, সেখান থেকেও কার্যবিধি সংশোধনের বিষয়ে উদ্যোগ নেওয়ার আদেশই দেওয়া হয়েছে বলে সেদিন জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর।
যা বললেন চিফ প্রসিকিউটর: ট্রাইব্যুনালের কার্যবিধি সংশোধনের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বিষয়টা সময়সাপেক্ষ ব্যাপার। তবে প্রচলিত আইনেও সম্পত্তি বাজেয়াপ্তের রায় সরকার বাস্তবায়ন করতে পারবে। পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টে সরকারকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘রায়ের পর আইন অনুযায়ী ৩০ দিন পর্যন্ত আপিলের সময়সীমা থাকে। এই সময়ে কোনো সম্পদ বাজেয়াপ্ত বা অন্য কোনো ব্যবস্থায় যাওয়ার হয়তো সুযোগ নেই। কিন্তু ৩০ দিন পার হওয়ার পর এই রায় বাস্তবায়নে আইনগত কোনো বাধা থাকবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












