দখলদার সন্ত্রাসী ইসরায়েলের কাপুরুষতা:
দখলদার সন্ত্রাসী ইসরায়েলকে হিজবুল্লাহর নয়া হুঁশিয়ারি
, ২৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১২ সাদিস ১৩৯১ শামসী সন , ১০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
গাজায় দখলদার সন্ত্রাসী ইসরায়েল তাদের সেনা অভিযান অব্যাহত রেখেছে। বিপরীতে হামাস, হিজবুল্লাহ ও হুথি যোদ্ধারাও সাধ্য মতো ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
এবার চলমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ নেতা শেষ নাঈম কাসেম। তিনি বলেছেন, ইসরায়েল গাজায় বেসামরিক নাগরিক হত্যা অব্যাহত রাখলে তা আরো বড় যুদ্ধের ঝুঁকি বাড়াবে।
নাঈম বলেছেন, এই অঞ্চলে আরো গুরুতর ও ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আর সেই পরিস্থিতি আর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।
বৈরুতে দেওয়া সাক্ষাৎকারে এই হিজবুল্লাহ নেতা আরো বলেন, বিপদ এখন আরো বাস্তব। কারণ, ইরসারয়েল সাধারণ মানুষের ওপর তাদের আগ্রাসন আরো বাড়িয়েছে। আরো নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে।
ইসরায়েলকে সম্ভাব্য সব উপায়ে জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছেন এই হিজবুল্লাহ নেতা।
লেবাননের এক নারী ও তিন শিশুকে হত্যার জবাবে গ্রাড রকেট ছুড়েছে হিজবুল্লাহ। চলতি সংঘাতে প্রথম বারের মতো এই অস্ত্র ব্যবহার করেছে তারা।
হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহও প্রত্যেক বেসামরিক নাগরিক হত্যার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)