চরম আর্থিক মন্দায় চীন
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সাদিস ১৩৯১ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আজ থেকে ১০ বছর আগে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৮তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় প্লেনারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সামনের দশকগুলোয় চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার পরিকল্পনা পেশ করা হয় সেখানে। চীন যে প্রবৃদ্ধি অর্জন করেছিল তখন অনেকেই পূর্বাভাস দেয়া শুরু করেছিল ২০২১ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন। কেউ কেউ আরেক ধাপ এগিয়ে বলেছিল এ ঘটনাটা ২০১৯ সালের মধ্যেই ঘটে যাবে।
কিন্তু ওই পূর্বাভাসগুলো অনেকটাই হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে গেছে।
প্রায় তিন দশক ১০ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির পর চীনের অর্থনীতিতে মন্দা ভাব দেখা দিয়েছে। প্রযুক্তির লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়া, মূলধনের ওপর মুনাফা কমছে এবং বয়স্ক জনসংখ্যা বাড়ছে। এছাড়া শহরে অভিবাসন করতে চাওয়া কর্মীর সরবরাহও কমছে। প্রবৃদ্ধির নিম্নমুখী ধারায় মনে হচ্ছে, মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়েছে এশিয়ার বৃহৎ অর্থনীতিটি। প্রত্যাশার চেয়েও অর্থনীতিতে শ্লথগতির কারণ অনেকটা নিজস্ব সৃষ্টি কিনা তাও বলছেন কেউ কেউ। গত এক দশকে নিজদেরই প্রণীত সংস্কার পরিকল্পনা তামিল করতে ব্যর্থ হয়েছে চীনের নীতিনির্ধারকরা। এতেই দেশের শ্লথগতি আরো তীব্রতর হচ্ছে।
উপরন্তু, চীনের অর্থ ব্যবস্থায় রাষ্ট্রের স¤পৃক্ততা বেড়েছে। গত এক দশকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ঋণও বেড়ে গেছে। যদিও তৃতীয়বার বৈঠকের সময়কালে পূর্বপরিকল্পনার বিপরীতে বেসরকারি খাতে এ পরিমাণ হ্রাস পেয়েছে। ব্যক্তি মালিকানাধীন ফার্মগুলো অতিরিক্ত মুনাফার আশায় অতিরিক্ত উৎপাদনের দিকে ঝুঁকেছে। ফলে এর জোরালো প্রভাব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ওপর পড়েছে যা চলমান মন্দা বহাল রেখেছে।
ক্ষুদ্র অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়ন নীতির ওপর চীনা নেতাদের পদক্ষেপ জোরালো হওয়ার ফলে সামষ্টিক অর্থনীতিকেন্দ্রিক পদক্ষেপগুলোর অনেকটাই আর অনুসরণ করা হয়নি অথবা সেগুলো মাঝপথে নিষ্ক্রিয় হয়ে গেছে।
কিন্তু চলমান অর্থ মন্দার ক্ষেত্রে চীনা নীতিনির্ধারকদের আগের সেই যথাযথ নিষ্ঠার প্রয়োগ লক্ষ করা যায়নি। এমনকি আবাসন খাতের ধস ও কভিডকালে শি জিনপিংয়ের কঠোর লকডাউন নীতিমালার প্রভাবে প্রবৃদ্ধি হ্রাসের পরও চীনা অর্থনীতি মজবুতকরণে অর্থনীতিবিদদের দূরদর্শিতার ছাপ মেলেনি। মোদ্দাকথা, চীনের জিডিপি বর্তমানে গুণগত ও পরিমাণগত উভয় ক্ষেত্রেই মন্দার দিকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












