দখলদার সন্ত্রাসী ইসরায়েলকে ‘নজিরবিহীন পরিণতির’ হুঁশিয়ারি দিলো ইরান
আল ইহসান ডেস্ক:
লেবাননে সম্ভাব্য দুঃসাহসিক অভিযান সম্পর্কে দখলদার ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। সন্ত্রাসবাদী ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত করার পর এমন হুঁশিয়ারি দিলো তেহরান। গত রোববার (২৮ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তেহরান সতর্ক করছে যে এই ধরনের কর্মকা-ের ‘নজিরবিহীন পরিণতি’ হতে পারে।
তিনি বলেন, লেবাননে সন্ত্রাসবাদী ইসরায়েলের যেকোনও নতুন অজ্ঞতাপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের সুযোগকে প্রসারিত করতে পারে।
তিনি আরও বলেন, এই ধরনের বোকামি আচরণের নজিরবিহীন পরিণতি এবং প্রতিক্রিয়াগুলোর জন্য দখলদার ইসরায়েলকে জবাবদিহি করতে হবে।
গাজা উপত্যকায় ব্যাপক অপরাধ থেকে জনমত ও বিশ্ব মনোযোগ সরাতে হিজবুল্লাহকে ইসরায়েল বলির পাঁঠা হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন কানানি।
দখলদার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে শনিবারের ভয়াবহ রকেট হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে আইডিএফ। অবশ্য হিজবুল্লাহ ওই হামলায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে ওই এলাকাটির দখল করে নেয় দখলদার ইসরায়েল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।