দখলদার সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নিন, লড়াই ছাড়বে না যোদ্ধারা: হামাস
দখলদার সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন দখলদার সন্ত্রাসী ইসরাইলি বাহিনী নির্বিচারে ফিলিস্তিনের হত্যা করে যাচ্ছে তখন হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান এ আহ্বান জানালেন।
লেবানন-প্রবাসী এই নেতা (জুমুয়াবার) বৈরুতে এক সংবাদ সম্মেলনে বলেন, গাজার ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধ করা ও গাজার ক্রসিংগুলো খুলে দিতে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করার ক্ষমতা আরব ও মুসলিম দেশগুলোর রয়েছে।
সৌদি আরবে অনুষ্ঠেয় গাজা যুদ্ধ বিষয়ক আরব লীগের বিশেষ অধিবেশনের প্রতি ইঙ্গিত করে হামদান বলেন, আরব দেশগুলোকে নিছক ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানানোর চেয়ে বেশি কিছু করতে হবে। ইসরাইলের সঙ্গে এখনও যেসব আরব দেশের সম্পর্ক রয়েছে তিনি তাদেরকে সম্পর্ক ছিন্ন করার এবং বাকি দেশগুলোর পক্ষ থেকে তেল আবিবের সঙ্গে ‘সম্পর্ক স্বাভাবিকীকরণ’ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানান।
হামাসের এই নেতা ফিলিস্তিনি জনগণের ওপর মানবতাবিরোধী অপরাধ করার দায়ে ইসরাইলি নেতাদের বিচার করার উদ্যোগ নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
‘হামাস লড়াই ত্যাগ করবে না’
বৈরুতের সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন, সব রকম প্রতিকূলতা মোকাবিলা করে তার সংগঠনের যোদ্ধারা ইসরাইলি আগ্রাসন প্রতিহত করার কাজ চালিয়ে যাবেন। তিনি বলেন, আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা গাজায় ইসরাইলি সেনাদের বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তাদের মনোবল চাঙ্গা রয়েছে। তিনি দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা জোরদার করার জন্য যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দখলদার ইসরাইল কেবল অস্ত্রের ভাষা উপলব্ধি করে। গাজায় নিহত ইসরাইলি সেনার প্রকৃত সংখ্যা তাদের ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।