গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি পাশবিকতার যেন শেষ নেই: ইসরাইলি হামলায় ১০০'রও বেশি জাতিসংঘ-কর্মী নিহত
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাদিস ১৩৯১ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি সেনাদের গত এক মাসেরও বেশি সময় ধরে চলা পাশবিক আগ্রাসনে জাতিসংঘের অন্তত ১০০ কর্মী নিহত হয়েছে।
এই বিশ্ব সংস্থার ফিলিস্তিন শাখা- আনরোয়া (টঘজডঅ) গত (জুমুআবার) এক ঘোষণায় বলেছে, গত এক মাসে তাদের কমপক্ষে ১০০ কর্মী নিশ্চিতভাবে নিহত হয়েছেন।
আনরোয়া বলেছে, নিহতদের কয়েকজন বেকারিতে রুটি কেনার লাইনে দাঁড়িয়ে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন এবং বাকিরা পরিবার পরিজনসহ দখলদারদের পাশবিক বিমান হামলায় নিজেদের বাসাবাড়ির নীচে চাপা পড়ে পরকালে পাড়ি জমিয়েছেন। আনরোয়ার পরিচালক ফিলিপ লাজ্জারিনি বলেছে, তাদের যেসব কর্মী নিহত হয়েছে তাদের মধ্যে রয়েছে চিকিৎসক, নার্স, শিক্ষক, অভিভাবক ও সহযোগী স্টাফ।
এদিকে জর্দানের রাজধানী আম্মানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা ভল্কার তুর্ক বলেছে, গাজায় জাতিসংঘ কর্মীদের নিহত হওয়ার ঘটনা ‘নজিরবিহীন, আপত্তিকর ও অত্যন্ত হৃদয়বিদারক।’ এছাড়া, জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিটস বলেছে, এই দুঃখজনক খবরে সে ‘অত্যন্ত মর্মাহত’ হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, উদ্ধার ও ত্রাণ তৎপরতায় জড়িত জাতিসংঘ কর্মীদের ওপর যুদ্ধসহ কোনো অবস্থায়ই হামলা করা যায় না।
গত ৭ অক্টোবর থেকে গত (জুমুআবার) পর্যন্ত গাজার ১৫ হাজারেরও বেশি জায়গায় হামলার কথা স্বীকার করেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল। শহীদ হয়েছেন অন্তত ১১ হাজার ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর হামলা শুরুর পর গাজায় এ পর্যন্ত ৩২ হাজার টন বিস্ফোরক ফেলেছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি বাহিনী। প্রাথমিক হিসাব অনুযায়ী, আবাসন ও অবকাঠামো খাতের প্রতিটিতে ২০০ কোটি ডলার করে ক্ষতি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












