দক্ষিণাঞ্চলের অপার সম্ভাবনা গোলগাছের গুড়
, ০২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
এ রস দিয়ে তৈরি হচ্ছে রসালো গুড়। আর এই গুড় বিক্রি করে জীবিকা নির্বাহ করছে পটুয়াখালীর কলাপাড়ার আড়াই শতাধিক কৃষক পরিবার।
এ গুড় ভূমিকা রাখছে দেশীয় অর্থনীতিতে। ভোক্তা পর্যায়ে গোলের গুড়ের চাহিদা বাড়লেও বাড়েনি সুযোগ-সুবিধা। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে চাষিরা।
ছোট ছোট খাল, ডোবা বাধ দেওয়ার কারণে লবণ পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় মরে যাচ্ছে গোলগাছ। বর্তমানে লোকসানের মুখে হতাশায় এ পেশা ছেড়ে দিচ্ছেন অনেকেই।
তবে এ পেশাকে আরও সমৃদ্ধ করতে প্রতি বছর পতিত জমিতে গত বছর ৩০ হাজার চারা রোপণ করা হয়েছে। চলতি বছর আরো ২০ হাজার চারা রোপণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ।
দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার জোয়ার-ভাটা প্রবাহমান খাল, নদী, নালা ও পতিত জমিসহ ডোবায় প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে অসংখ্য গোল বাগান। প্রায় শত বছর ধরে এ গোল গাছের রস দিয়ে গুড় তৈরি করে আসছে উপকূলীয় পরিবারগুলো।
বিশেষ করে পৌষ, মাঘ ও ফাল্গুন মাসে গোলগাছ থেকে রস সংগ্রহ করা হয়। প্রতিদিন বিকেলে গাছের ডগা কেটে মাটির হাড়ি, প্লাস্টিক বোতল পেতে রাখা হয়।
পর দিন সকালে হাড়ি থেকে রস সংগ্রহ করে টিনের তাওয়ায় উচ্চ তাপে তৈরি করা হয় গুড়। কখনো কখনো সকাল এবং বিকেল দু’বেলা রস সংগ্রহ করেন চাষীরা।
কোন ধরনের রাসায়নিক ছাড়াই গরম গুড় একটি পাত্রে রেখে ঘুটে তৈরি করা হয় উন্নতমানের গুড়। আর এ গুড় প্রতি কেজি বাজারে বিক্রি করা হয় ১৮০ থেকে ২০০ টাকা দরে।
এ গুড় খেলে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায় এমন দাবী কৃষকদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৯ হাওরের ফসল পানির নিচে
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরো ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে চাই -ডিএসসিসি প্রশাসক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফের ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে তেল-গ্যাসের তিন কূপ খনন করবে চীনা প্রতিষ্ঠান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)