দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দ: কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি ইরানের শাহেদ-১৩৬ মানববিহীন আকাশযান (ইউএভি)-এর ভিত্তিতে দেশীয়ভাবে তৈরি লয়টারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন তৈরি ও মোতায়েনের পরিকল্পনা নিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইরানি প্ল্যাটফর্মটির রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এসব দেশীয় ড্রোন তৈরি করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার মানববিহীন আকাশ সক্ষমতা সম্প্রসারণের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে এগুলো শিগগিরই সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।
এ কর্মসূচির আওতায় স্বল্পমূল্যের ২০ হাজারেরও বেশি ড্রোন সংগ্রহের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে স্বল্প-পাল্লার নজরদারি ইউএভি এবং লয়টারিং মিউনিশনও অন্তর্ভুক্ত।
ইরানের তৈরি শাহেদ-১৩৬, যা কয়েক বছর আগে উন্নয়ন করা হয়, একটি ডেল্টা-উইং (ত্রিভুজাকৃতি ডানা) বিশিষ্ট লয়টারিং মিউনিশন। এর কার্যকর পাল্লা প্রায় ১,৮০০ থেকে ২,৫০০ কিলোমিটার। এটি ৩০ থেকে ৫০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম এবং একটি চার-সিলিন্ডার পিস্টন ইঞ্জিনচালিত পুশার প্রপেলারের মাধ্যমে পরিচালিত হয়।
ড্রোনটি ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং জিপিএস-নির্ভর নির্দেশনা ব্যবস্থায় পরিচালিত হয় এবং সাধারণত রেল-সংযুক্ত উৎক্ষেপণযান থেকে নিক্ষেপ করা হয়। এর উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে কম-প্রতি ইউনিটের আনুমানিক মূল্য ২০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন ডলার- যা ইরানের অসম যুদ্ধকৌশলে এটিকে একটি গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত করেছে। গত দুই বছরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযানে এ ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের বসতি সম্প্রসারণ বন্ধের দাবি যুক্তরাজ্যের
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)