থানকুনি খেলে বুদ্ধি বাড়ে! অনিদ্রাসহ আরও অনেক অসুখ নিরাময়ী
আল ইহসান ডেস্ক:
ক্ষত স্থানে থানকুনি পাতা বেটে লাগালে কিন্তু ঘা সারতে সময় লাগবে না। এমনকি এই কাজটা করলে ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফাঁদও এড়ানো সম্ভব হবে। সুতরাং এবার থেকে শরীরের কোথাও কেটে গেলে বা ক্ষত তৈরি হলে অবশ্যই থানকুনি ব্যবহার করুন। এতেই উপকার মিলবে হাতেনাতে।
একাধিক গবেষণায় এই বিষয়টি প্রমাণিত হয়েছে যে, নিয়মিত থানকুনি পাতা খেলে করলে ব্রেনের কার্যকারিতা বাড়তে সময় লাগবে না। কারণ, এই পাতায় রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যা মস্তিষ্কের স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে সিদ্ধহস্ত।
আমাদের শরীরে সবসময় বিপাক ক্রিয়া চলছে। এই ক্রিয়ার মাধ্যমেই দেহে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের টক্সিন। তাই সুস্থ থাকতে চাইলে যেনতেন প্রকারেণ এসব ক্ষতিকর উপাদানগুলোকে শরীরের বাইরে বের করে দিতে হবে।
এই কাজে আপনাকে সাহায্য করতে পারে থানকুনি পাতা। আসলে এই পাতায় এমন কিছু অ্যন্টিঅক্সিডেন্ট রয়েছে, যা এই কাজে সিদ্ধহস্ত।
অনেকেই রাতেরবেলা দুই চোখের পাতা এক করতে পারেন না। আপনারও এই সমস্যা রয়েছে নাকি? উত্তর হ্যাঁ হলে যত দ্রুত সম্ভব থানকুনি পাতাকে ডায়েটে জায়গা করে দিন। এতেই উপকার পাবেন। আসলে এই পাতায় রয়েছে এমন কিছু উপাদান, যা ইনসোমনিয়ার ফাঁদ কাটানোর কাজে সিদ্ধহস্ত।
থানকুনি পাতা খেলেই স্ট্রেস দূর করার ক্ষেত্রে উপকার মিলবে হাতেনাতে। আপনি হাসিখুশি জীবন কাটাতে পারবেন। সুতরাং মন ভালো রাখতে যত দ্রুত সম্ভব এই অবহেলিত পাতার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।