ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন করেছেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন।
তারেক রহমান জানান, ১৯১৪ সালে কিশোর বয়সে নজরুল প্রথম ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতিকে সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ বছরব্যাপী কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এর আগে, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে নজরুলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছিলেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ের অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।