ত্বকের বয়স ধরে রাখবে পাকা আম
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৭ মার্চ, ২০২৩ খ্রি:, ০৩ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
ফলের রাজা আম খেতে যেমন মধুর, এর গন্ধ তেমনই মিষ্টি। এ ফল ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। বিভিন্ন ভিটামিন এবং খনিজের গুণে ভরপুর আম শরীরে জন্য অনেক উপকারী। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টি-অক্সিডেন্ট, বিটা-ক্যারোটিন ত্বকের স্বাস্থ্যের জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই গরমে আম খাওয়ার পাশাপাশি আমের ক্বাথ দিয়ে ত্বকের যতœ নেওয়া যেতে পারে।
তারুণ্য বজায় রাখে ফলের রাজা আম। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর আম ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে। ফলে খুব সহজে মুখে বলিরেখা পড়ে না।
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে আমে রয়েছে বিশেষ গুণাগুণ। এতে রয়েছে ভিটামিন এ এবং সি। স্বাস্থ্যকর ত্বকের জন্য এ দুইটি যৌগ ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তারা ত্বকের মসৃণতা বজায় রাখতে মুখে আমের ক্বাথ মাখতে পারেন।
পাকা আম ত্বকে ব্রু সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার প্রকোপ কমাতে পারে। শুধু তাই নয়, ব্রু থেকে হওয়া সংক্রমণও কমাতে পারে এ ফল।
ত্বকে উজ্জ্বলতা ধরে রাখে আমের কোনো বিকল্প নেই। ভিটামিন সি এবং এ-তে ভরপুর এ ফল ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকের বিভিন্ন দাগ-ছোপও দূর করে আম।
ভিটামিন কে-তে ভরপুর আম চোখের তলার ফোলা ভাব, কালি দূর করতে পারে খুব সহজেই। এর ক্বাথ ফ্রিজে রেখে ব্যবহার করলে উপকার পাওয়া যায় দ্রুত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












