তোশাখানা মামলায় ইমরান খানের আপিলের শুনানি আবারও পেছাল
, ০৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তোশাখানা মামলায় তিন বছরের কারাদ-ের বিরুদ্ধে ইমরান খানের আপিলের শুনানি আরও একবার পেছাল। গতকাল ইয়াওমুল জুমুআ ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের আপিলের শুনানির কথা ছিল। কিন্তু মামলার প্রতিপক্ষ পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) আইনজীবী অসুস্থ হওয়ায় শুনানি তিন দিন পেছানো হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তোশাখানা মামলায় ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদ- দেন ইসলামাবাদের একটি আদালত। পরে তাঁকে নির্বাচনে অযোগ্য বলেও ঘোষণা দেয় ইসিপি। পরে সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ারের রায়কে বাতিল ঘোষণা করার আবেদন জানায় দলটি।
আজ সেই আপিলের শুনানির তারিখ নির্ধারিত ছিল। কিন্তু ইসিপির আইনজীবী অ্যাডভোকেট আমজাদ পারভিজ অসুস্থতার কারণে আদালতে উপস্থিত থাকতে না পারায় শুনানি হয়নি বলে জানিয়েছেন ইসিপির পক্ষের কনিষ্ঠ আইনজীবীরা। এ অবস্থায় আদালত এই মামলার শুনানি ২৮ আগস্ট পর্যন্ত মুলতবি ঘোষণা করেন এবং সেদিনই আপিলের শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
এদিকে, তোশাখানা মামলার রায় ঘোষণার আধা ঘণ্টার মধ্যেই ইমরান খানকে গ্রেপ্তার করা হয় তাঁর লাহোরের জামান পার্কের বাড়ি থেকে। সেখান থেকে তাঁকে নেওয়া হয় কারাগারে। এরপর থেকে সেখানেই আছেন তিনি। ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আবেদন জানিয়েছে তাঁর দল পিটিআই। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতা, সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তাঁকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও আইনজীবীদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দিতে আলাদা আরেকটি আবেদন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)