তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড় -বাকের মজুমদার
নিজস্ব প্রতিবেদক:
সময় থাকতে রাজাকারদের বাংলা ছাড়ার হুংকার দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। গত সোমবার এক অনলাইন পোস্টে তিনি এ হুংকার দেন।
ওই পোস্টে বাকের বলেন, তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়! লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না! গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপ-দাদার?
এই পোস্টের পরপরই আরেকটি পোস্ট দেন বাকের। সেই পোস্টে তিনি বলেন, ‘হাসিনাকে সরায়ে গোলাম আযমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেই নাই।’
আবু বাকের মজুমদার জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। আন্দোলনের সময় তাকে তুলে নিয়েছিল ডিবি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।