তেল রপ্তানি পুরোপুরি বন্ধ ‘মিত্রদেশ’ কুয়েতের
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
উপসাগরীয় যুদ্ধের পর নজিরবিহীন বিপর্যয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ‘মিত্রদেশ’ খ্যাত কুয়েত। দেশটি পুরো এক মাস ধরে একটি ব্যারেল তেলও রপ্তানি করতে পারেনি।
একটি শিপিং মনিটরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে দেশটি কোনো তেল রপ্তানি করতে পারেনি। যা ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর এই প্রথম।
মূলত ইরান যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন ‘ফোর্স মেজার’ ঘোষণা করে তেল রপ্তানি স্থগিত করে।
কুয়েত দৈনিক প্রায় ২.৭ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে আসছিলো। এর মধ্যে রপ্তানি করতো ১.৮৫ মিলিয়ন ব্যারেল। এই রপ্তানি করা তেলের সিংহভাগই পৌঁছে যেতো চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার প্রধান বাজারগুলোতে।
দেশটির অর্থনীতির জন্যও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়েতের মোট জিডিপির প্রায় ৫০ শতাংশ আসে তেল খাত থেকে। একইসঙ্গে সরকারের বাজেট আয়ের প্রায় ৯০ শতাংশ নির্ভর করে পেট্রোলিয়াম রপ্তানির ওপর।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসের শুরুতে দেশটির উৎপাদন কমে দৈনিক প্রায় ১২ লাখ ব্যারেলে নেমে এসেছে। উৎপাদন কিছুটা চালু থাকলেও রপ্তানি পুরোপুরি বন্ধ থাকায় মজুত ও সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়ছে।
ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এপ্রিলজুড়ে কুয়েত কোনো তেল রপ্তানি করেনি। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের আগ্রাসনের কারণে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিলো। সূত্র: আরটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কঙ্গোতে ইবোলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০০
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই পুতিনের, ন্যাটোর সঙ্গে সংঘাতের শঙ্কা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চেষ্টায় কাতার, সৌদি ও পাকিস্তান
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০ বছর পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা ফিলিস্তিনের
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পশ্চিম এশিয়ায় শত্রুর কমান্ড সেন্টার এবং জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে -আইআরজিসি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র গরমের মধ্যেই ইউরোপজুড়ে গোশতখেকো ব্যাকটেরিয়ার বিস্তার
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুমার নামাজের পর আল-আকসার ইমামকে আটক করল দখলদার ইসরায়েল
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মরেও যেতে পারি, আমি ইরানের নাম্বার ওয়ান টার্গেট -ড্রাম্প
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বুর্জ খলিফার চেয়েও উঁচু ভবন হতে যাচ্ছে জেদ্দা টাওয়ার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তানে ৪ দিনের অভিযানে ৫৪ বিচ্ছিন্নতাবাদী, ৪২ সেনা-পুলিশ নিহত
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)