তুলা আমদানিতে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ
, ২১ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রধান কাঁচামাল তুলা আমদানিতে চলতি ২০২৪-২৫ বাণিজ্য বছরে (আগস্ট-জুলাই) চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। শেষ পর্যন্ত সেটি হলে আবারও বিশ্বে শীর্ষ তুলা আমদানিকারক দেশ হবে বাংলাদেশ। লকডাউনের আগে ও পরে একাধিকবার বাংলাদেশ বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশ হয়েছিল।
গত সপ্তাহে প্রকাশিত ইউএসডিএর প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে শুরু হওয়া দেশটির ২০২৪-২৫ বাণিজ্য বছর শেষে বাংলাদেশের তুলা আমদানি বেড়ে ৮০ লাখ বেলে দাঁড়াতে পারে। যদিও গত অক্টোবরে পূর্বাভাস দেওয়া হয়েছিল, চলতি বাণিজ্য বছরে বাংলাদেশের তুলা আমদানি হতে পারে ৭৮ লাখ বেল। এখন সেটি আরও বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি। মূলত তৈরি পোশাকের ক্রয়াদেশ বাড়তে থাকায় দেশে তুলা আমদানির প্রবণতা বেড়েছে। গত ২০২৩-২৪ বাণিজ্য বছরে ৭৫ লাখ ৭৫ হাজার বেল তুলা আমদানি করেছিল বাংলাদেশ। প্রসঙ্গত, এক বেল সমান ৪৮০ পাউন্ড বা ২১৮ কিলোগ্রাম (কেজি)।
জানতে চাইলে বাংলাদেশ বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর পরিচালক খোরশেদ আলম বলেন, ইউএসডিএর পূর্বাভাস তাত্তি¦কভাবে ঠিক আছে, তবে বাস্তবতা ভিন্ন। আমাদের কারখানার সক্ষমতা অনুযায়ী এই হিসাবটি করা হয়েছে। বর্তমানে গ্যাস-সংকটের কারণে অধিকাংশ কারখানার উৎপাদন সক্ষমতার ৪০-৫০ শতাংশ ব্যবহৃত হচ্ছে না। ফলে শেষ পর্যন্ত এত তুলা আসবে না। যেটুকু কম আসবে, তার বড় অংশই সুতা আকারে ভারত থেকে আসবে।
নিজের কারখানার উদাহরণ দিয়ে খোরশেদ আলম বলেন, ‘আমার দুটি স্পিনিং মিলে সব সময় তিন মাসের তুলা মজুত থাকে। যেহেতু উৎপাদন সক্ষমতার ৫০-৫৫ শতাংশ ব্যবহৃত হচ্ছে, ফলে গত চার মাস কোনো তুলা আমদানি করিনি।’
বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, সুতা উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। তবে গ্যাস-সংকটের কারণে বস্ত্রকলগুলো অর্ধেক চলে, অর্ধেক চলে না। কিছু বন্ধও হয়েছে। এদিকে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোতে আগামী তিন-চার মাস ভালো ক্রয়াদেশ আছে; কিন্তু গ্যাস-সংকটের কারণে তাদের প্রয়োজনীয় সুতা সরবরাহ করতে পারছে না দেশি বস্ত্রকলগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












