তুরস্কের ১০ শহরে জরুরি অবস্থা জারি
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ তাসি, ১৩৯০ শামসী সন, ৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৫ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ১০ শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোয়ান শহরগুলোতে আগামী তিন মাসের জন্য এ ঘোষণা দিয়েছেন।
এরদোয়ান বলেন, ভূমিকম্পে তুরস্কে এখন পর্যন্ত ৩ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ এলাকা বিবেচনায় ১০টি শহরে এ সময়ের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার মোবাইল ঘর পাঠানোর কথা জানিয়েছে কাতার। এছাড়া ১২০ জনের উদ্ধারকারী দল, ফিল্ড হাসপাতাল তৈরির সরঞ্জাম ও মানবিক সাহায্য পাঠানোর কথা জানিয়েছে তারা।
এদিকে তুরস্ককে সহায়তার প্রস্তাব আর হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানাতে দেশটি সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার তিনি তুরস্ক সফরে যাবেন বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।
টুইটে মরিয়ম বলেন, ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তুরস্কে গিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছে শোক ও সমবেদনা প্রকাশ করবেন। প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের কারণে বৃহস্পতিবার ডাকা এপিসির বৈঠক স্থগিত করা হচ্ছে। মিত্রদের সঙ্গে আলোচনা করে এই বৈঠকের বিষয়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)